চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনাকে উড়িয়ে দিল চট্টগ্রাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:23 অপরাহ্ন 28, নভেম্বর 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
খুলনা ক্রিকেট দলের দুই খেলোয়াড়ের উল্লাস, মাঠে জয়ের উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

কাগজে-কলমে শক্তিধর জেমকন খুলনাকে ৯ উইকেটে হারিয়েছে ভারসাম্যপূর্ণ দল গাজী গ্রুপ চট্টগ্রাম। ৮৭ রানের ছোট লক্ষ্য তাড়ায় লিটন দাস ও সৌম্য সরকারের ওপেনিং জুটিই যথেষ্ট হতে পারত। কিন্তু জয়ের খুব কাছে গিয়ে আউট হন সৌম্য।

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে টানা দ্বিতীয় জয় তুলে নিতে বেশি সময় নেয়নি চট্টগ্রাম। লিটনের ৫৩ রানের অপরাজিত ইনিংসে ৩৮ বল আগেই এক উইকেট হারিয়ে অনায়াসে তারা পৌঁছে যায় গন্তব্যে। ৫ রানে অপরাজিত থাকেন মুমিনুল হক। সৌম্য-লিটনের ওপেনিং জুটি থেকে আসে ৭৩ রান।

খুলনা: ৮৬/১০ (১৭.৫ ওভার), চট্টগ্রাম: ৮৭/১ (১৩.৪ ওভার)

আগের ম্যাচে সৌম্য-লিটনরা ৯ উইকেটে হারিয়েছিল বেক্সিমকো ঢাকাকে। এক ম্যাচ আগের পুনরাবৃত্তিই যেন দেখা গেল মিরপুরে।

আজও উইকেটহীন ছিলেন সাকিব। তবে খুব বেশি রান দেননি এ বাঁহাতি স্পিনার। ৪ ওভারে দেন ১৪ রান। যার মধ্যে একটি মেডেন।

টস হেরে ব্যাটিংয়ে নেমে খুলনার ব্যাটসম্যানরা শুরু থেকেই ছিলেন আসা-যাওয়ার মধ্যে। বৈচিত্র্যপূর্ণ বোলিং আক্রমণের সামনে ১৩ বল আগেই তারা গুটিয়ে যায় ৮৬ রানে। আগের দুই ম্যাচে তিন নম্বর ব্যাট করা সাকিব ওপেনিংয়ে নামলেও কাজের কাজ হয়নি।

শুরুতেই সাকিবের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন এনামুল হক বিজয় (৬)। পরে সাকিবও (৩) বাজে শটে ক্যাচ দেন লং অনে। এই ম্যাচেই টি-টুয়েন্টিতে ৫ হাজার রান পূর্ণ করেছেন এ ব্যাটসম্যান। মাইলফলকে পৌঁছাতে তার দরকার ছিল ৩ রানই।

সাকিব আউট হওয়ার পর কেউই হাল ধরতে পারেননি।  ইমরুল কায়েস ২১, আরিফুল হক ১৫, জহুরুল ইসলাম ১৪ ও শামিম পাটোয়ারি করেন ১১ রান। বাকি কেউই ছুঁতে পারেননি দুই অঙ্ক।

দুর্দান্ত বোলিং করেন মোস্তাফিজুর রহমান। তুলে নেন ৪ উইকেট। ৩.৩ ওভার হাত ঘুরিয়ে রান দেন মাত্র ৫।এছাড়া তাইজুল ইসলাম ও নাহিদুল ইসলাম দুটি করে উইকেট নেন।

টুর্নামেন্টে টানা দুই জয় পেয়েছে চট্টগ্রাম। প্রথম ম্যাচে জিতলেও শেষ দুই ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে চলে গেল মাহমুদউল্লাহ-সাকিবদের খুলনা।

Tags: খুলনা-চট্টগ্রামলিড স্পোর্টস
Previous Post

করোনায় আরও ৩৬ জনের মৃত্যু

Next Post

বেশিরভাগ বাণিজ্যিক ছবিই মেধা শূন্য: নওয়াজউদ্দিন

Next Post
নওয়াজউদ্দিনের পোর্ট্রেট, বাংলা সংবাদ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেশিরভাগ বাণিজ্যিক ছবিই মেধা শূন্য: নওয়াজউদ্দিন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী সপ্তাহেই ভ্যাকসিন বিতরণ: ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT