চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুব শিগগিরই ১৪ দলীয় জোটে নাজমুল হুদা

কাজী ইমদাদ by কাজী ইমদাদ
7:12 অপরাহ্ন 17, জানুয়ারি 2016
in রাজনীতি
A A

দল বদল থেকে এবার জোট বদল করতে যাচ্ছেন বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার নাজমুল হুদা। তার জোট বাংলাদেশ জাতীয় ঐক্য (বিএনএ)-এর সঙ্গে আলোচনা করে খুব শিগগিরিই ক্ষমতাসীন ১৪ দলীয় জোটে যোগ দিতে প্রস্তাব দেবেন বলে জানিয়েছেন তিনি।

ব্যারিস্টার নাজমুল হুদা বাংলাদেশের রাজনীতিতে বহুল আলোচিত-সমালোচিত। তার নেতৃত্বাধীন জোট বিএনএ যোগ দিচ্ছে ১৪ দলীয় জোটে, সম্প্রতি ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমন ইঙ্গিত দেন। এরপর থেকেই বিএনএ জোটের চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদার ১৪ দলে যোগ দেওয়ার গুঞ্জন শুরু।

এ বিষয়ে চ্যানেল আইকে একান্ত সাক্ষাতকারে ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, ১৪ দলে যোগ দিতে এরমধ্যেই আলোচনা অনেকদূর এগিয়েছে।

তিনি আরও বলেন, আমরা ইতিবাচক সাড়া দিয়েছি। আমরা বসতে চাই এবং আনুষ্ঠানিকভাবে আমরা ১৪ দলের কাছে প্রস্তাব পেশ করতে পারি।

ব্যারিস্টার নাজমুল হুদা প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের। সমালোচনা করেছেন বিএনপির রাজনৈতিক কৌশলের।

এ বিষয়ে নাজমুল হুদা বলেন, দেশে যে উন্নয়ন কর্মকান্ড হচ্ছে তা দৃশ্যমান। বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনার নিশ্চয় গণতন্ত্রের পরিপন্থী কোনো চিন্তাধারা তার মধ্যে নেই। সুষ্ঠু এবং অবাধ নির্বাচন নিয়ে যে সমস্ত কথাবার্তা বা দাবিগুলো এসেছে, তা সঠিক প্রেক্ষাপটে সঠিকভাবে উত্থাপিত হয়নি। জোর করে আদায় করে নেওয়া এবং দাবির মধ্যে বিরাট কিছু করা সে অবরোধের মতো ধ্বংসাত্বক কার্যক্রম করে সরকারকে বাধ্য করা ভুল পদক্ষেপ। এ সব পদক্ষেপ-সিদ্ধান্ত কোনো রাজনৈতিক সমাধান দিতে পারে না।

দীর্ঘ রাজনৈতিক জীবনে জল কম ঘোলা করেননি বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। বিএনপির প্রথম স্থায়ী কমিটির সদস্য ছিলেন তিনি। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার মন্ত্রীসভার তথ্যমন্ত্রী থাকার সময় নির্দলীয় নিরপেক্ষ সরকারের রূপরেখা দিয়ে মন্ত্রীত্ব হারান নাজমুল হুদা।

দলীয় শৃঙ্খলা ভাঙ্গার অভিযোগে ২০১০ সালে বিএনপি থেকে বহিষ্কৃত হন তিনি। অনুতপ্ত হয়ে আবেদন করার পর ২০১১ সালে প্রাথমিক সদস্যপদ ফিরে পেলেও ২০১২ সালের ৬ জুন বিএনপির সঙ্গে দীর্ঘ ৩৫ বছরের সম্পর্ক ছিন্ন করেন তিনি। ২০১৫ এর জানুয়ারীতে ২৫টি নামসর্বস্ব দল নিয়ে গঠন করেন বাংলাদেশ জাতীয় ঐক্য (বিএনএ)। বিএনপি সরকারের দুই মেয়াদে তথ্য ও যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন ব্যারিস্টার নাজমুল হুদা।

Tags: ব্যারিস্টার নাজমুল হুদা
Previous Post

ইরাকে কয়েকজন মার্কিন নাগরিক অপহৃত

Next Post

সীমান্ত সুরক্ষায় ‘লেজার দেয়াল’ বানাবে ভারত

Next Post

সীমান্ত সুরক্ষায় 'লেজার দেয়াল' বানাবে ভারত

সৌদি-ইরান উত্তেজনায় ওমরাহ হাজির সংখ্যা কমছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT