চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘খুব তাড়াতাড়ি কাছাকাছি এসেছি’

সৈয়দ নূর-ই- আলম by সৈয়দ নূর-ই- আলম
12:42 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2017
in বিনোদন
A A
নাইম ও নাদিয়া

নাইম ও নাদিয়া

জানুয়ারি মাসে  বিয়ের একবছর পূর্ণ করলেন টিভি নাটকের দুই পরিচিত মুখ নাঈম ও নাদিয়া। নাটকে একসঙ্গে অভিনয়ের সুবাদে বিয়ের আগেই মিষ্টি ভালোলাগা ছিল দুজনের মধ্যে, তবে তা প্রেম পর্যন্ত গড়ায়নি। এই ভালোলাগা প্রেম ও বিয়েতে রুপ নেয় দুই পরিবারের বিভিন্ন আয়োজনে দুজনের নিয়মিত দেখা সাক্ষাতের কারণে। নাঈম বলেন, ‘২০১৫ সালের নভেম্বরে আমাদের এক বন্ধুর বাসায় পারিবারিক অনুষ্ঠানে নাদিয়ার পরিবার আর আমাদের পরিবারের সবাই উপস্থিত ছিলেন। প্রায়ই আমাদের পরিবারে এমন অনুষ্ঠান হয়ে থাকে। সেদিন আমি আর নাদিয়া এক জায়গায় দাঁড়িয়ে অনেকটা সময় গল্প করছিলাম। দুজনের কাজের ব্যাপারেও সেদিন অনেক কথা হয়। বাসায় ফিরে জানতে পারি, আমার আব্বু নাকি নাদিয়ার পরিবারের সঙ্গে পরিচিত। নাদিয়ার বাবা ও আমার বাবা একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। সবচেয়ে বেশি অবাক হয়েছি আম্মার কথা শুনে। তিনি নাকি নাদিয়ার মাকে বলেছিলেন, নাদিয়াকে তার খুব পছন্দ। ব্যাপারটা জানার পর আমি লজ্জা পেয়ে যাই। মানসিক চাপ বাড়তে থাকে। নাদিয়ার সঙ্গে দেখা হলে কী বলব, ভেবে পাইনি। এই ভেবে সান্তনা পাই, মাঝেমধ্যে আম্মা একটু বেশিই করে। পরে

নাদিয়া ব্যাপারটি স্বাভাবিকভাবে নিয়েছিল। তারপর খুব তাড়াতাড়ি আমরা কাছাকাছি এসেছি। তবে আমাদের বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে দুই পরিবার।’ বিয়ের প্রসঙ্গে নাইম বলেন, ‘গত বছর ১৫ জানুয়ারি হুট করেই বিয়ের সিদ্ধান্ত হয়। বিয়ের আগ পর্যন্ত কেউ আমাদের বিয়ের ব্যাপারটি আঁচ করতে পারেনি।’ তিনি আরও বলেন, ‘জন্ম, মৃত্যু ও বিয়ে- এই তিনটি বিষয়ই আল্লাহর হাতে। আমি মনে করি, কেউ এ ব্যাপারে আগাম কিছুই বলতে পারে না।’

ভালোবাসা দিবসের পরিকল্পনা প্রসঙ্গে নাঈম বলেন, বিশেষ কোনো পরিকল্পনা নেই। দুপুরে চ্যানেল আইতে ‘তারকাকথন’ অনুষ্ঠানে থাকব। আর আমাদের কাছে প্রতিদিনই ভালোবাসার দিন।

Tags: নাইমনাদিয়া
Previous Post

পাবলিক ট্রান্সপোর্টহীন এক শহর

Next Post

ব্রাজিলে সংঘর্ষে ফুটবল সমর্থক নিহত

Next Post

ব্রাজিলে সংঘর্ষে ফুটবল সমর্থক নিহত

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৩ ভারতীয় সৈন্যসহ নিহত ৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT