চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘খুবই হতাশাজনক’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:27 পূর্বাহ্ন 12, মার্চ 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

প্রথম দুদিনের পুরোটা ভেসে গেছে বৃষ্টিতে। তৃতীয় দিনেও প্রায় একটা সেশন খেলা হয়নি। এরপরও দুসেশন হাতে রেখে পঞ্চম দিন সকালেই টেস্ট হার। ব্যর্থতা আর নিদারুণ হতাশার কথাই বলে। মাহমুদউল্লাহও সেটি গোপন করলেন না। ম্যাচ শেষে টাইগার অধিনায়ক বলে গেলেন, এমন পারফরম্যান্স হতাশাজনক।

‘খুবই হতাশাজনক। আমাদের আরও অনেক ভালো করা উচিত ছিল। আমরা এর চেয়ে অনেক ভালো দল। সামনের ম্যাচে আমাদের যতটা বেশি সম্ভব মানিয়ে নিতে হবে।’

নিজেদের ব্যটিংয়ে টানা ব্যর্থতা আছে। বোলাররাও খুব একটা সুবিধা করতে পারেননি। তার উপর ফিল্ডারদের হাতও ছিল পিচ্ছিল। ডাবল সেঞ্চুরিয়ান রস টেলরেরই দুটি ক্যাচ হাতছাড়া হয়েছে। মাহমুদউল্লাহ নিজেও ক্যাচ ছেড়েছেন। সেসব নিয়ে আক্ষেপই ঝরল টাইগার দলপতির কণ্ঠে।

‘আমি ক্যাচ ছাড়লাম (টেলরের), তারপর আরেকটা ক্যাচ পড়ল স্লিপে। ক্যাচগুলো নিতে পারলে গল্পটা অন্য হতে পারত।’

আপাতত যা হারিয়েছে তা ফিরিয়ে আনা সম্ভব নয় বাংলাদেশ দলের জন্য। টানা দ্বিতীয় টেস্টে ইনিংস পরাজয়। এবার ইনিংস ও ১২ রানের হার। তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হাতছাড়া সফরকারীরা। সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট শুরু ১৬ মার্চ, ক্রাইস্টচার্চে হোয়াইটওয়াশ ঠেকানোর সুযোগ থাকছে। মাহমুদউল্লাহর চোখ সেদিকেই।

Tags: মাহমুদউল্লাহলিড স্পোর্টস
Previous Post

২০২২ পর্যন্ত রিয়ালে জিদান

Next Post

ইউএস বাংলা ট্র্যাজেডির এক বছর, তদন্ত প্রতিবেদন নিয়ে এখনো প্রশ্ন

Next Post
ইউএস বাংলা

ইউএস বাংলা ট্র্যাজেডির এক বছর, তদন্ত প্রতিবেদন নিয়ে এখনো প্রশ্ন

জীবন নিয়ে হুমকিতে যশ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT