চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাশোগি খুব ভয়ঙ্কর ছিলেন: সৌদি যুবরাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:11 পূর্বাহ্ন 02, নভেম্বর 2018
in আন্তর্জাতিক
A A
খাশোগি

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রকে বলেছেন, খুন হওয়া সাংবাদিক খাশোগিকে তিনি খুবই ভয়ঙ্কর ইসলামপন্থী বলে বিবেচনা করতেন।

খাশোগি নিখোঁজ হওয়ার পরে প্রথমবারের মতো হোয়াইট হাউজে এক ফোনকলে একথা জানান তিনি। সেই ফোন কল করা হয়েছিল খাশোগির নিখোঁজ হওয়ার পরে এবং সৌদি তার হত্যার কথা স্বীকার করার আগে।

অবশ্য ওয়াশিংটন পোস্ট এবং নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এমন খবর অস্বীকার করেছে সৌদি আরব।

সৌদি আরব এই হত্যাকাণ্ডের সঙ্গে রাজপরিবারের কোনরকম সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে এবং তারা সত্য উদ্ধার করতে চায় বলেও জানিয়েছে।

ওয়াশিংটন পোস্টে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বল্টনের সঙ্গে ফোনালাপে প্রিন্স সালমান বলেন, খাশোগি বহুজাতিক মুসলিম সংগঠন মুসলিম ব্রাদারহুডের একজন সদস্য ছিলেন।

খাশোগি নিখোঁজ হওয়ার সপ্তাহখানেক পরে ৯ অক্টোবর এই ফোনকলের ঘটনা ঘটে। তবে প্রিন্স মোহাম্মদও হোয়াইট হাউজকে যুক্তরাষ্ট্র-সৌদি মৈত্রী রক্ষণের আহ্বান জানিয়েছেন।

খাশোগির পরিবার এক বিবৃতিতে তার মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করে বলেছে, খাশোগি নিজেও সাম্প্রতিক সময়ে সেটা অস্বীকার করেছেন।

বিবৃতিতে বলা হয়, কোনো দিক থেকেই খাশোগি ভয়ঙ্কর ছিলেন না। তারপরও এমনটা দাবি করা হাস্যকর।

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রয়োজনীয় কাগজপত্র নিতে গিয়ে নিখোঁজ হন সৌদি সাংবাদিক জামাল খাশোগি। পরে সৌদি সরকার স্বীকার করে, কনস্যুলেটের ভেতরে ‘ধস্তাধস্তিতে’ খাশোগি নিহত হন।

কিন্তু এই ব্যাখ্যা সত্য নয় বলে দাবি করে তুরস্ক। দেশটি খাশোগি হত্যাকাণ্ডের প্রকৃত সত্য ও বিস্তারিত সৌদি সরকারকে প্রকাশ করতে হবে বলে হুঁশিয়ারি দেয়।

এ ব্যাপারে কোনো ধামাচাপা যুক্তি গ্রহণ করা হবে না বলেও জানিয়েছে তারা। এমনকি সৌদি যদি এ বিষয়ে সত্য প্রকাশ না করে, তাহলে তুরস্ক বিস্তারিত প্রকাশ করবে বলেও হুঁশিয়ারি দেয়।

তবে এতকিছুর পরও এখনো খাশোগির মৃতদেহের খোঁজ মেলেনি।

Tags: খাশোগিখাশোগি হত্যাতুরস্কমোহাম্মদ বিন সালমানসেমি লিডসৌদি আরবসৌদি যুবরাজ
Previous Post

ঢাবিতে ইভটিজিংয়ের অভিযোগে ছাত্রদল নেতাকে মারধর

Next Post

গণমাধ্যমের কাছে সবসময় সত্য বলার চেষ্টা করি: ট্রাম্প

Next Post

গণমাধ্যমের কাছে সবসময় সত্য বলার চেষ্টা করি: ট্রাম্প

মেরিনার্সের প্রস্তাব ফিরিয়ে দিলেন ‘ফুটবলার’ বোল্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT