চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাল ভরাটে জলাবদ্ধতা, আবাদ অনিশ্চিত

ইকরাম চৌধুরী by ইকরাম চৌধুরী
3:15 পূর্বাহ্ন 18, অক্টোবর 2015
in কৃষি
A A

চাঁদপুরের সদর উপজেলা উত্তর ইচলীতে আমিন ব্যাপারি নামে এক প্রভাবশালী ব্যক্তি ত্রিমুখী সরকারি খাল অবৈধভাবে ভরাট করে রাখায় জলাবদ্ধতায় ফসল আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। একমাস আগে জেলা প্রশাসন খালের ভরাট করা মাটি অপসারণের উদ্যোগ নিলেও বাস্তবে কোনো কাজ হয় নি বলে অভিযোগ করেছে স্থানীয় কৃষকরা।

এতে ওই অঞ্চলের তিনটি গ্রামের শত শত হেক্টর জমির পানি নিষ্কাশন করতে না পারায় জমিগুলো অনাবাদি পড়ে রয়েছে। এরইমধ্যে বেশিরভাগ জমিতে লাগানো আখ নষ্ট হয়ে গেছে।

চাঁদপুর সদরের কৃষকরা জানায় অনিশ্চিত হয়ে পড়েছে আলু, বোরোসহ শীতকালীন ফসল চাষ।

আমিন ব্যাপারি অভিযোগ অস্বীকার করে বলেছেন এখানে সরকারি কোনো খাল নেই । একই সাথে তিনি বিকল্প ব্যবস্থায় পানি অপসারণেরও কথা জানান তিনি।

চলতি বছর ১৫ সেপ্টেম্বর খালের ভরাটকরা মাটি অপসারণে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু একমাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি ।

চাঁদপুর সদরের বাগাদি ইউনিয়ন এর চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, সরকারি খাল বালু দিয়ে ভরাট করে ফেলায় আমার ইউনিয়নে শত শত জমি পানির নিচে তলিয়ে গেছে।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন জানান, আমরা এই বিষয়ে তদন্ত করে প্রশাসনকে জানাবো।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা আবদুল কাইয়ূম ফসল আবাদের জন্য দ্রুত খালের মাটি অপসারণের প্রয়োজন বলে মনে করেন ।

খালের মাটি দ্রুত অপসারণ করে জমিগুলো আলু, বোরোসহ শীতকালীন ফসল চাষাবাদের উপযোগী করে তোলার দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষক।

Tags: চাঁদপুর
Previous Post

‘কাজের স্বার্থে সেইদিন ফোন বন্ধ করে রাখি’

Next Post

জনতার রোষে কামরুল (ভিডিও)

Next Post

জনতার রোষে কামরুল (ভিডিও)

বেনজিরের মৃত্যুর জন্য দায়ী মুশাররফ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT