চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদের অস্ত্র-মাদক মামলা তদন্ত করবে র‌্যাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:29 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, অপরাধ
A A

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সদ্য বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার নামে দায়ের করা অস্ত্র ও মাদক মামলার তদন্তভার পেয়েছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার মামলা দুটির তদন্তভার ডিবির কাছ থেকে র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

র‌্যাবের আইন ও গগণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান চ্যানেল আই অনলাইনকে জানান: খালেদের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র ও মাদক আইনের মামলা দুটির তদন্ত করবে র‌্যাব। ওই মামলাগুলোর নথিপত্র র‌্যাব ইতোমধ্যে হাতে পেয়েছে।

এর আগে বৃহস্পতিবার গুলশান থানায় দায়ের করা এই দুই মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুরের পর তদন্তভার পায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই  ক’দিন মিন্টু রোডের ডিবি কার্যালয়েই চলছিল তার জিজ্ঞাসাবাদ।

অবৈধ ক্যাসিনো পরিচালনার দায়ে গ্রেপ্তার খালেদের বিরুদ্ধে গুলশান ও মতিঝিল থানায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে গুলশান থানায় অস্ত্র, মাদক ও মানি লন্ডারিং আইনে পৃথক তিনটি মামলা ( নং-২৩, ২৪ ও ২৫) এবং মতিঝিল থানায় তার বিরুদ্ধে আরো একটি মাদকের মামলা (নং-৩১) দায়ের করা হয়।

পৃথক আদালত শুনানি শেষে গুলশানের অস্ত্র ও মাদকের দুই মামলায় সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন রাজধানীতে অবৈধভাবে ক্যাসিনো পরিচালনা করার অভিযোগে গ্রেপ্তার এই যুবলীগ নেতার বিরুদ্ধে।

একই থানায় মানি লন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা অপর মামলাটির তদন্ত করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

Tags: ক্যাসিনোখালেদ মাহমুদডিবিযুবলীগর‌্যাব
Previous Post

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইউজিসি’র তদন্ত টিম

Next Post

মা-বাবার অনুপ্রেরণায় গান করি

Next Post

মা-বাবার অনুপ্রেরণায় গান করি

ক্যাসিনো-গডফাদার

ক্যাসিনোতে সম্পৃক্তদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে লিগ্যাল নোটিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT