চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়াহীন বিএনপিতে বৈশাখী আনন্দ নেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:40 অপরাহ্ন 14, এপ্রিল 2018
in রাজনীতি
A A

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া যখন পুরনো ঢাকার কারাগারে বন্দিজীবন পার করছেন তখন পুরো দেশ মেতেছে বৈশাখী উৎসবে। কিন্তু বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসবের লেশ মাত্র নেই। তারা বিধ্বস্ত, বিমর্ষ, হতাশায় মুহ্যমান।

বিএনপি নেতাকর্মীদের মধ্যে বৈশাখী শুভেচ্ছা বিনিময়ও নেই। শুভেচ্ছা জানাতে রক্তক্ষরণ হচ্ছে তাদের। সেই মনোভাব ব্যক্তও করছেন প্রকাশ্যে।
অন্যান্য বছর পহেলা বৈশাখে সকাল বা বিকালের দিকে শোভাযাত্রা করলেও এবার তার কোনো চিহ্ন দেখা যায়নি। তবে বিকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ক্ষুদ্র আকারে বর্ষবরণ অনুষ্ঠান করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। এই অনুষ্ঠানের ব্যানারে লেখা ‘গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই’।

বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত নেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত দুদিন আগে মারা গেছেন মহাসচিবের মা ফাতিমা আমিন। একদিকে নিজেদের নেত্রী কারাগারে। অন্যদিকে মায়ের মৃত্যু; মহাসচিব সবচেয়ে বেশি বিধ্বস্ত।

তবে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।

অনুষ্ঠান উদ্বোধন করেন ড. খন্দকার মোশাররফ। এসময় তিনি বলেন, গত বছরটি ছিলো দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস আর বিশ্ব স্বীকৃতি পাওয়া স্বৈরাচারের বছর। এটি ছিলো আমাদের জন্য লজ্জার। অবৈধ সরকার গণতন্ত্র হত্যার মধ্যদিয়ে দেশকে এমন লজ্জা উপহার দিয়েছে। নতুন বছর সব গ্লানি মুছে নতুন করে এগিয়ে যাওয়ার বছর। খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধার করাই হবে আমাদের অঙ্গীকার।

তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে। সে নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা করবে বিএনপি।

মির্জা আব্বাস বলেন, বিএনপির জীবন থেকে ‘শুভ বিদায় নিয়েছে ২০০৭ সালে। সেই থেকে আজ ২০১৮ সাল পর্যন্ত বিএনপির কোনো শুভদিন নেই। অশুভ শক্তি আওয়ামী লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের কোনো শুভদিন নেই।

কয়েকশ নেতাকর্মীর উপস্থিতিতে বর্ষবরণ অনুষ্ঠানে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান করে শিল্পীরা। এদিকে খালেদা জিয়ার সঙ্গে তার আত্মীয় স্বজন কারাগারে সাক্ষাত করেছেন বলে জানা যায়।

Tags: বর্ষবরণবিএনপিলিড নিউজ
Previous Post

আইনজীবী রথীশ হত্যা মামলার আসামীর কারা হেফাজতে মৃত্যু 

Next Post

রিয়ালের পেনাল্টি বিতর্ক: এবার বাতাস দিলেন ম্যারাডোনা

Next Post

রিয়ালের পেনাল্টি বিতর্ক: এবার বাতাস দিলেন ম্যারাডোনা

খিরার বাজারদরে খুশি কৃষক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT