বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত সৌদি আরবের দুই যুবরাজ।
যুবরাজ তুর্কি বিন আব্দুল্লাহ আল সৌদ ও যুবরাজ বেতের বিন আবদুল্লাহ আল সৌদ বিএনপি প্রধানের বাসভবনে সাক্ষাত করেন।
বাদশাহ আব্দুল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে সোমবার ঢাকায় আসেন তারা। সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা সেসময় উপস্থিত ছিলেন।






