চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার মামলায় সরকার পক্ষ থেকে কোন চাপ নেই: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:47 অপরাহ্ন 28, ডিসেম্বর 2017
in রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

আদালতে নির্দোষ প্রমাণিত হলে খালেদা জিয়া খালাস পাবেন; এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোন চাপ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগ আয়োজিত দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

তিনি বলেন,  আওয়ামী লীগের চাওয়ার সঙ্গে আদালতের রায়ের কোন সম্পর্ক নেই। আদালতে নির্দোষ প্রমাণিত হন আগে। আওয়ামী লীগ আদালতকে প্রভাবিত করে না। আমাদের ছাত্রলীগের ছেলেরা জেলে আছে। তাদের মৃত্যুদণ্ড পর্যন্ত হয়েছে। বিভিন্ন মামলায় এমপিরা জেলে রয়েছেন। এমপির ছেলেও জেলে রয়েছে। সুতরাং কেউ অপরাধ করলে তার শাস্তি নির্ধারণ করে আদালত। আমরা কে কী চাইলাম এটার সঙ্গে আদালতের রায়ের কোন সম্পর্ক নেই।

মন্ত্রী এ সময় সরকারের উন্নয়ন কাজ নির্মিত ভিডিও চিত্র প্রদর্শনের জন্য ডিজিটাল ডিসপ্লে উদ্বোধন করেন ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

খালেদা জিয়ার পক্ষে ষষ্ঠ  দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করছেন তার আইনজীবীরা। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাত ও সাধারন সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

Tags: ওবায়দুল কাদেরখালেদা জিয়ার মামলা
Previous Post

কেমন হবে গাড়িতে কৃত্রিম বুদ্ধিমত্তার পার্সোনাল অ্যাসিস্টেন্ট?

Next Post

বিমানের ধ্বংসাবশেষ উদ্ধারে বিমান বাহিনী, ঘটনাস্থলে বাহিনী প্রধান

Next Post
বিমান বিধ্বস্ত-ধ্বংসাবশেষ উদ্ধার-বিমানবাহিনী

বিমানের ধ্বংসাবশেষ উদ্ধারে বিমান বাহিনী, ঘটনাস্থলে বাহিনী প্রধান

চ্যানেল আই অনলাইন- ছোটপর্দায় মধ্যবিত্তের জয়জয়কার

বছরজুড়ে ছোটপর্দায় মধ্যবিত্তের জয়জয়কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT