চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার বক্তব্যের ব্যাখ্যা চান প্রধানমন্ত্রী

ওবায়দুল রশিদ by ওবায়দুল রশিদ
11:57 পূর্বাহ্ন 20, মার্চ 2016
in রাজনীতি
A A

‘হাসিনাবিহীন’ নির্বাচন বলতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কি বোঝাতে চাচ্ছেন? ২১শে আগস্টের মতো আবার গ্রেনেড হামলা করে হত্যা করার কোনো পরিকল্পনা করছেন কি না?

রোববার রাতে গণভবনে দলের কার্যনিবাহী কমিটির বৈঠকে এভাবেই প্রশ্ন তোলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপির কাউন্সিলে শনিবার প্রধানমন্ত্রীকে নিয়ে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন সে প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তাকে ছাড়া যে আগামী জাতীয় নির্বাচন হবে এর অর্থ কি?

তিনি বলেন, ২০০৪ সালে গ্রেনেড হামলাসহ তাকে হত্যার যে ষড়যন্ত্র করা হয়েছিলো তার প্রতিটির আগেই, তাকে নিয়ে বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

ওই বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বলেন, শকুনের দোয়ায় কখনো গরু মরে না, বহুবার আমাকে মারার চেষ্টা করা হয়েছে, আল্লাহর রহমতে আমি জীবিত আছি। জনগণের জন্য কাজ করে যাচ্ছি, জনগণের দোয়া পাচ্ছি।

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে বক্তব্যের শুরুতেই দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমনের ৩য় মৃত্যু বার্ষিকীতে শোক প্রকাশ করেন ।

বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নতি হয়েছে তা অব্যহত রাখা প্রয়োজন। একই সঙ্গে আওয়ামী লীগকে শক্তিশালী করার কথাও বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের তারিখ পরিবর্তন করতে হবে। আমাদের পার্টির যে ডেলিগেট ও কাউন্সিলররা আসে, তা তৃণমূল থেকে আসে।

আমরা নির্বাচনকে গুরুত্ব দিই। নির্বাচনকে আমরা গুরুত্ব দিই বলেই আমরা নির্বাচন চলাকালীন তারা আসতে পারবে না।তাই তারিখটা আমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী রাষ্টীয়ভাবে এবং সাংগঠনিকভাবে কর্মসূচী নিয়ে উদযাপন করা হবে।

Previous Post

গেইলদের সামনে ১২৩ রানের টার্গেট

Next Post

‘তদন্তের কাজটি কঠিন এবং চ্যালেঞ্জিং’

Next Post

‘তদন্তের কাজটি কঠিন এবং চ্যালেঞ্জিং’

আওয়ামী লীগের কাউন্সিল ১০-১১ জুলাই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT