চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণা নিয়ে দুই প্রার্থীর মন্তব্য

রাহুল রায় by রাহুল রায়
3:35 পূর্বাহ্ন 19, এপ্রিল 2015
in রাজনীতি
A A

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় নামায় ভোটযুদ্ধে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন ঢাকা উত্তরের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। তবে খালেদার প্রচারণা ভোটের মাঠে কোন প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক।

বিএনপি নেত্রী  খালেদা জিয়া শনিবার হঠাৎ করেই নির্বাচনী মাঠে নামায় ঢাকা সিটি নির্বাচনে এসেছে নতুন আমেজ। যার জন্য ভোট চেয়েছেন সেই  তাবিথ আউয়াল পরদিনই ভোটারদের কাছে আসেন আরও আত্মবিশ্বাসী হয়ে।

তিনি বলেন, জনগণ এখন ২৮ এপ্রিলের অপেক্ষায় আছেন। শেষ সময়ে আমরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। বেগম খালেদা জিয়াও আমার হয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন। আমার মনে হয় এতে নির্বাচনে নতুন মাত্রা যোগ হবে। আমাদেরই বিজয় হবে।

রোববার মিরপুর ১৪ আসনের এমপি আসলামুল হককে সাথে নিয়ে ভোট চাইতে নামেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক । খালেদা জিয়ার নির্বাচনী মাঠে নামার বিষয়ে তিনি বলেন, উনি (খালেদা জিয়া) একটি দলের চেয়ারপার্সন। তিনি নির্বাচনী প্রচারণায় নামতেই পারেন। তবে আমার মনে হয় এ দেশের ভোটাররা কখনই ভুল করবেন না । সবার দ্বারে দ্বারে ঘুরে আমরা বুঝতে পারছি জনগণ ভালো মেয়র চায়। যার ভালো সুনাম আছে তাকেই ভোট দিবে তারা।

‘আমি মনে করি আমার যে সাদা পাকা চুল; সে দিক দিয়ে আমিই এগিয়ে থাকবো।’

তিনি জানান, কারো প্রচার কৌশল নিয়ে চিন্তিত নন তিনি।

Tags: সিটি নির্বাচন
Previous Post

১৫০তম ম্যাচে মাশরাফি

Next Post

গরমে পানিশূন্যতা দূর করবে যেসব খাবার

Next Post

গরমে পানিশূন্যতা দূর করবে যেসব খাবার

রিসাইকেলের শহুরে খনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT