চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘খালেদা জিয়ার জন্যও কেনা হয়েছিল লাখ লাখ টাকার বালিশ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:46 অপরাহ্ন 22, মে 2019
in সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
ফাইল ছবি

ফাইল ছবি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে নির্মাণাধীন ভবনে আসবাবপত্রসহ অন্যান্য দ্রব্যের বাজার মূল্যের সাথে ব্যাপকভাবে অসামঞ্জস্য দেখা গেছে। সেখানে একেকটি বালিশের দাম দেখানো হয়েছে ৫ হাজার ৯৫৭ টাকা। অন্যান্য জিনিসের ক্ষেত্রেও দেখানো হয়েছে অস্বাভাবিক খরচ।

এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যে বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে। আবার প্রকল্পের ঠিকাদারের পেমেন্ট বন্ধ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

এরই পরিপ্রেক্ষিতে এই ‘অঘটন’ এর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে বিএনপির শাসনামলে স্বয়ং খালেদা জিয়ার জন্য লাখ লাখ টাকা দিয়ে বালিশ কেনা হয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

বৃধবার ফেসবুকে দেওয়া এক পোস্টে আশরাফুল আলম খোকন এ তথ্য জানান।

ফেসবুকে দেওয়া ওই পোস্টে তিনি লিখেছেন: ‘‘বালিশের দাম নিয়ে আপনি চিন্তিত? ভাবছেন দেশ রসাতলে যাচ্ছে? ভাবনা চিন্তা করা ভালো, কিন্তু বেশি চিন্তিত হইয়েন না। সব দেশেই অঘটন ঘটে, এর প্রতিকার না হলে সমস্যা। শেখ হাসিনার সরকার তাৎক্ষণিক এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কেন এইরকম হলো এর তদন্ত চলছে। আপাতত বিল বন্ধ। বাকি শাস্তিও হবে। কোনো অনিষ্টকারী শেখ হাসিনার হাত থেকে রেহাই পায় না। ইতিহাস তাই বলে…।

কিন্তু আপনি কী জানেন, বাংলাদেশে ১৯৯১ সালের ২৯ মার্চ ৭৮ হাজার টাকা মূল্যের ৬টি বালিশ কেনা হয়েছিল ৪ লাখ ৬৮ টাকা দিয়ে। বিশ্বের বিখ্যাত কোম্পানির বালিশ। যার বর্তমান মূল্য ৪০ লাখ টাকার কাছাকাছি। এই বালিশগুলো কেনা হয়েছিল বেগম খালেদা জিয়ার জন্য।

আপনি কী জানেন, এই বেগম খালেদা জিয়ার জন্যই ২০০২ সালে ইটালি থেকে ৬টি বালিশ কেনা হয়েছিল। যার একেকটির মূল্য ছিল ১ লাখ ৩২ হাজার টাকা।’’

Tags: বালিশ
Previous Post

সুন্দরবনে বেড়েছে বাঘের সংখ্যা

Next Post

পূর্বাচল নিয়ে রাজউকের সিদ্ধান্ত-পরিকল্পনা জানতে চান হাইকোর্ট

Next Post
করোনা

পূর্বাচল নিয়ে রাজউকের সিদ্ধান্ত-পরিকল্পনা জানতে চান হাইকোর্ট

জীববৈচিত্র্য রক্ষায় করণীয় কী?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT