চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:30 অপরাহ্ন 04, মে 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
মির্জা ফখরুল ইসলাম খান ভিডিও সাক্ষাৎকারে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। শ্বাসকষ্টের কারণে তাকে সিসিইউতে নেয়া হয়েছিল, এখন অক্সিজেন চলছে।

জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান মে দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনাসভায় একথা বলেন তিনি।

মির্জা ফখরুল আরো জানান, পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা আশাবাদী যে তিনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। দেশের সবাই দেশনেত্রীর জন্য প্রার্থনা করছেন।

খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা পর্যালোচনা করতে মঙ্গলবার দুপুরের পর ১০ সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ডের সদস্যরা আলোচনায় বসবেন।

গত ১১ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হন খালেদা জিয়া। তখন থেকেই তার অবস্থা স্থিতিশীল আছে বলেই জানিয়েছেন চিকিৎসকরা। ২৪ এপ্রিল রাতে পাওয়া দ্বিতীয় টেস্টের ফলাফলেও তার করোনা পজিটিভ আসে।

৩ মে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) নেওয়া হয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন খালেদা জিয়া।

২০২০ সালের ২৫ মার্চ ৭৬ বছর বয়সী খালেদা জিয়াকে ২৫ মাস কারাভোগের পর সরকার শর্ত সাপেক্ষে ছয় মাসের জন্য দণ্ড স্থগিত করে মুক্তি দেয়। এরপর দ্বিতীয় দফায় ফের ছয় মাস সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়। সে মেয়াদ ২৫ মার্চ শেষ হয়।

তার আগেই পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আবার বাড়ানো হয় সাজা স্থগিতের মেয়াদ।

গত ৩ মার্চ খালেদা জিয়ার দণ্ডাদেশ মওকুফসহ তার উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার আবেদন করে পরিবার। খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এ আবেদন করেন।

কিন্তু বেশ কিছু শর্ত সাপেক্ষে বেগম খালেদা জিয়ার কারাদণ্ড স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ায় সরকার।

এ সময়ে নিজের পছন্দ অনুযায়ী তিনি যে কোনও হাসপাতাল বা যে কোনও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। তবে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারবেন না বলা হয়েছিলো।

Tags: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসখালেদা জিয়াবিএনপিমির্জা ফখরুল ইসলাম আলমগীর
Previous Post

এখনও জ্বলছে সুন্দরবনের আগুন, চেষ্টা চালাচ্ছে ৩ ইউনিট

Next Post

করোনার ধাক্কায় অনিশ্চিত মোস্তফিজদের ম্যাচ

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা ম্যাচের পরিকল্পনা নিয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার ধাক্কায় অনিশ্চিত মোস্তফিজদের ম্যাচ

আইপিএল ট্রফি ও বিভিন্ন দলের লোগো প্রদর্শিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT