চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়াকে অন্য কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:29 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2018
in বাংলাদেশ
A A
স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কারাগারে থাকা বেগম খালেদা জিয়াকে অন্য কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। দু’টি মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট থাকলেও ওই মামলা দু’টিতে জামিনে আছেন তিনি।

তিনি বলেন, জিয়া অরফারেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েই কারাগারে রয়েছেন খালেদা জিয়া। অন্য মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়নি। এ বিষয়ে বিএনপি নেতারা যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা ও অপপ্রচার।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জমান খাঁন কামাল বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে শাহবাগ থানায় দায়ের করা বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা ও তেজগাঁও থানায় দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলা রয়েছে। এ দুটি মামলায় তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট রয়েছে। উনি বর্তমানে জামিনে রয়েছেন। উনি যদি নিয়মিত এসব মামলায় হাজিরা দেন তাহলে তাকে আর গ্রেফতার দেখানো লাগবে না। এ দুটি মামলার পরবর্তী তারিখ একটি ১৮ ফেব্রুয়ারি, অপরটি ৪টা মার্চ। এসব মামলায় তার হাজিরা দেওয়ার বিষয়টি আদালত ও জেল কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল।

তিনি যোগ করেন, খালেদা জিয়া দুই দুইবারের প্রধানমন্ত্রী। তার সামাজিক মর্যাদা আছে। সবকিছু বিবেচনা করেই তাকে পুরাতন কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। নতুন কারাগারে মহিলা ওয়ার্ড নেই। কাশিমপুর ঢাকা থেকে অনেক দূরে। তাই শারিরীক অবস্থা বিবেচনা করেই তাকে এ কারাগারে রাখা হয়েছে। জেল কোড অনুযায়ী তার যেসব সুবিধা পাওয়ার কথা তাকে সব সুবিধাই দেওয়া হচ্ছে।

চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত মূলহোতারা অবিলম্বেই গ্রেফতার হবে। প্রশ্নফাঁসের অভিযোগে যাদের গ্রেফতার করা হয়েছে তারা প্রশ্নফাঁসে কোনও না কোনও প্রক্রিয়ার সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা বাহিনী সুনির্দিষ্টভাবে শনাক্ত করেই তাদের গ্রেফতার করেছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় রায়ে ৫ বছরের সাজা পাওয়া বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি আছেন।

তার বিরুদ্ধে আরো মামলা থাকলেও ওই সকল মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে কি-না, এ নিয়ে চলছে নানা আলোচনা। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, এখন পর্যন্ত একটি মামলায় কারাগারে আছেন বেগম খালেদা জিয়া।

Tags: স্বরাষ্ট্রমন্ত্রী
Previous Post

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের পথে নিউজিল্যান্ড

Next Post

পালিয়ে বাঁচতে গিয়ে দুই সন্তান হারানো রোহিঙ্গা মায়ের গল্প

Next Post
শিশু সন্তান হারানো রোহিঙ্গা-মিয়ানমার

পালিয়ে বাঁচতে গিয়ে দুই সন্তান হারানো রোহিঙ্গা মায়ের গল্প

ভালোবাসার সকালে এফডিসিতে পরিচ্ছন্নতা অভিযান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT