চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৫ নভেম্বর থেকে বিএনপির নতুন কর্মসূচি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:15 অপরাহ্ন 24, নভেম্বর 2021
in - সেমি লিড, রাজনীতি
A A
বিএনপি

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে ২৫ নভেম্বর থেকে নতুন কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। বুধবার সারাদেশের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়ার পর এই কর্মসূচি ঘোষণা করা হয়।

বিএনপির কর্মসূচিতে থাকছে- ২৫ নভেম্বর সারাদেশে যুবদলের বিক্ষোভ সমাবেশ, ২৬ নভেম্বর রোগ মুক্তির জন্য মসজিদে ও উপাসনালয়ে দোয়া, ২৮ নভেম্বর স্বেচ্ছাসেবক দল সারাদেশে বিক্ষোভ সমাবেশ, ৩০ নভেম্বর বিভাগীয় সদরে সমাবেশ করবে বিএনপি, ১ ডিসেম্বর ছাত্রদলের সমাবেশ, ২ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দলের মানবন্ধন, ৩ ডিসেম্বর কৃষকদল দলের বিক্ষোভ, ৪ ডিসেম্বর মহিলা দলের মৌন মিছিল।

এর আগে ঢাকা জেলা বিএনপি’র সভাপতি দেওয়ান সালাউদ্দিন বাবু ও সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাককে নিয়ে ঢাকায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি জমা দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

সেসময় উপস্থিত ছিলেন- বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, ঢাকা জেলা বিএনপি নেতা আবু আশফাক, দেওয়ান সালাউদ্দিন, নিপুন রায় চৌধুরীসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এ বছর এপ্রিল থেকে মে পর্যন্ত টানা ৫৪ দিন হাসপাতালে ছিলেন তিনি।

খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

Tags: নতুন কর্মসূচিবিএনপি
Previous Post

গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার নির্দেশনা চেয়ে রিট

Next Post

বিএনপির ভোট চাওয়ার মুখ নেই: ওবায়দুল কাদের

Next Post
ওবায়দুল কাদের speaking at a press conference in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির ভোট চাওয়ার মুখ নেই: ওবায়দুল কাদের

বাংলাদেশ ক্রিকেটার উদযাপন করছেন, মাঠে খেলা চলাকালীন. Channel i News - চ্যানেল আই নিউজ

এনগিডির দুঃসময় বাড়াল করোনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT