চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা ছাড়া নির্বাচন গাজীপুর-খুলনার মতোই হবে: আব্বাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:12 অপরাহ্ন 30, জুন 2018
in রাজনীতি
A A

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ছাড়া নির্বাচন গাজীপুর-খুলনা সিটি নির্বাচনের মতোই মন্তব্য করে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনের চেয়ে বেশি দরকার চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা। বেগম খালেদা জিয়া ছাড়া নির্বাচন গাজীপুর-খুলনা সিটি নির্বাচনের মতো হয়ে যাবে।

‘তাই আমি বলবো যারা নির্বাচনে যেতে চান তারা আগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত করার ব্যবস্থা করুন। তাকে নিয়েই নির্বাচনে যাবো। তাহলে বিএনপি বিজয়ী হবে। কেউ ঠেকাতে পারবে না।’

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে চলমান গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী সন্ত্রাসী ও বাকশালী পুলিশ র‌্যাব কর্তৃক গুম-খুন ও নির্মম নির্যাতনের শিকার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ আর্থিক সহায়তা প্রদান করে বাংলাদেশ জাতীয়তাবাদী হেল্প সেল। তারা ৬ টি পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন। এর আগে বিগত আন্দোলনে ভূমিকা রাখতে গিয়ে পুলিশ, র‌্যাব ও সরকার দলীয় সন্ত্রাসীদের হাতে গুম-খুন-পঙ্গু হওয়া ১২৪টি পরিবারকে ৬১ লক্ষ ৬৪ হাজার ৫০০ টাকা অনুদান প্রদান করে জাতীয়তাবাদী হেল্প সেল।

মির্জা আব্বাস বলেন, আজকে বাংলাদেশে ঘরে ঘরে স্বজন হারা মানুষের কান্নার রোল। আমরা সরকারের কাছে আহবান জানাই গুম হওয়া নেতাকর্মীদের ফিরিয়ে দিন। আর খুনের সাথে জড়িতদের বিচারের ব্যবস্থা করুন।

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, বিএনপি কোন কাপুষের দল না। বিএনপি একজন মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ১৯৭১ সাল থেকে আন্দোলন-সংগ্রাম করে আসছেন। আর এ কারণেই সরকার প্রতিহিংসায় খালেদা জিয়া থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে নির্যাতন করছে। শুনছি এখন নাকি আবার বিএনপি নেতাকর্মীদের লিস্ট করছে। এসব লিস্ট-ফিস্ট দিয়ে কাজ হবে না।

গাজীপুর- খুলনা নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, গাজীপুর-খুলনা সিটি নির্বাচনে সরকার কারচুপি করে বিজয়ী হয়েছে। তফসিল ঘোষণার পরপর বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার হুমকি ধমকি দিয়ে এলাকা ছাড়া করেছে। বিএনপি কৌশলগত কারণে প্রতিরোধ করেনি। তবে আগামীতে প্রতিরোধ করা হবে।

জাতীয়তাবাদী হেল্প সেলের সদস্য আরাফাতুল রহমান আপেলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী মনি, যুবদল ঢাকা মহানগর দক্ষিনের সাধারণ সম্পাদক গোলাম মওলা শাহীন, ছাত্রদলের রাজিব আহসান পাপ্পু, জাতীয়তাবাদী হেল্প সেলের সম্বয়ক সুমন আহসানসহ গুম-খুন হওয়া পরিবারের সদস্যরা।

Previous Post

ছবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা

Next Post

জাতীয় ঐক্যই হবে সরকার পতনের মূল কারণ: মওদুদ

Next Post

জাতীয় ঐক্যই হবে সরকার পতনের মূল কারণ: মওদুদ

সোশ্যাল মিডিয়া

শুভ সোশ্যাল মিডিয়া দিবস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT