চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদার বাড়ির ফটকে আদালতের সমন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:39 পূর্বাহ্ন 26, জানুয়ারি 2016
in বাংলাদেশ
A A

রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতের সমন গ্রহণ করেননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার পক্ষে কেউ সমনের চিঠি গ্রহণ না করায় সেটি বেগম খালেদা জিয়ার গুলশানের বাসার ফটকে টানিয়ে দেওয়া হয়েছে। 

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সোমবার সমন জারি করেন সিএমএম আদালত।

৩ মার্চ বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে বেগম খালেদা জিয়াকে ওই বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে উকিল নোটিশ পাঠান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী।

নোটিশের জবাব না পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে অনুমতি নিয়ে সিএমএম আদালতে খালেদা জিয়ার নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা করেন তিনি। শুনানি শেষে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত।

মামলায় দণ্ডবিধির ১২৩ এর ক, ১২৪ এর ক এবং ৫০৫ ধারায় আদালত বেগম খালেদা জিয়াকে তলব করেছেন।

বিএনপির আইনজীবীরা বলেছেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত মামলা।

আগামী ৩ মার্চ আসামীর উপস্থিতিতে মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

গত ২১ ডিসেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে ৭১’র মহান
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করেন বিএনপি
চেয়ারপারসন।

Tags: খালেদা জিয়ামুক্তিযুদ্ধশহীদের সংখ্যা
Previous Post

শিল্পীর অনুমতি ছাড়া ওয়েলকাম টিউন নিষিদ্ধ

Next Post

জয় দিয়েই টি-টোয়েন্টি মিশন শুরু করলো ভারত

Next Post

জয় দিয়েই টি-টোয়েন্টি মিশন শুরু করলো ভারত

পরিচালকদের ‘চুমুতে’ বিরক্ত নুসরাত ফারিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT