চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালিপেটে লিচু খেয়ে মস্তিষ্কের প্রদাহে বিহারে শতাধিক শিশুর মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:37 অপরাহ্ন 19, জুন 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিহার শিশুমৃত্যু-মৃত্যুর কারণ-মস্তিষ্কের প্রদাহ

ভারতের বিহার রাজ্যে ভাইরাসজনিত মস্তিষ্কের প্রদাহে এ পর্যন্ত ১০৫ জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও কয়েকশ’।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অসুস্থ প্রত্যেকটি শিশুর রোগের লক্ষণ একই – তীব্র জ্বর, তারপর খিঁচুনি। এক পর্যায়ে মাথা ফুলে যায়। সঙ্গে দৃষ্টি ও শ্রবণশক্তি কমে যাওয়া, প্যারালাইসিস, জ্ঞান হারানো। যারা মারা গেছে তাদের প্রায় সবারই বয়স ১০ বছরের কম।

চিকিৎসাবিজ্ঞানে মস্তিষ্কের প্রদাহজনিত এই রোগটির নাম অ্যাকিউট এনসেফালাইটিস সিনড্রোম (এইএস)। শতাধিক শিশু এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে মাত্র গত কয়েক সপ্তাহে।

মূলত বিহারের মুজাফফরপুরে মৃত্যুর ঘটনাগুলো ঘটছে।

কেন ঘটছে এত শিশুমৃত্যু
এইএস মস্তিষ্কের একটি ভাইরাসজনিত রোগ। কিন্তু শুধু ভাইরাস নয়, এত বিপুল সংখ্যক শিশুমৃত্যুর কারণ হিসেবে অনেকগুলো সমস্যার পাঁচমিশালিকে দেখছেন বিশেষজ্ঞরা।

আর এই কারণগুলোর মধ্যে রয়েছে লিচুর মধ্যে থাকা টক্সিন বা বিষাক্ত জৈব-রাসায়নিক পদার্থ।বিহার শিশুমৃত্যু-মৃত্যুর কারণ-মস্তিষ্কের প্রদাহ

২০০০ থেকে ২০১০ সালের মধ্যে শুধু মুজাফফরপুর জেলাতেই হাজারের বেশি শিশু এইএসের সংক্রমণে মারা গেছে।

রোগটি এভাবে মারাত্মক অবস্থা ধারণ করার মূল কারণ নিয়ে গবেষকরাও বিভ্রান্ত। তবে বিশেষজ্ঞদের ধারণা, বিহার রাজ্যজুড়ে ভয়াবহ তাপদাহ, অপুষ্টি এবং এর মাঝে খালিপেটে অনেক বেশি লিচু একবারে খাওয়ার কারণে চলতি বছর এইএস ভাইরাস শিশুদের কাবু করে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে।

এর চিকিৎসা হিসেবে শুধু নির্দিষ্ট সময় পরপর রোগীকে গ্লুকোজ আর প্রয়োজনে কিছু অ্যান্টিভাইরাল ওষুধ দিলেই রোগী ধীরে ধীরে সেরে ওঠার কথা বলে মনে করছেন চিকিৎসকরা। কিন্তু বিহারের দরিদ্র জনগোষ্ঠী এ ব্যাপারে যথেষ্ট সচেতন হয়ে ব্যবস্থা নিতে পারছে না বলে মনে করছেন তারা।

মুজাফফরপুরের শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশুরোগ বিভাগের প্রধান ডা. জি এস সাহনি বলেছেন, শুধু লিচু খাওয়াকে একা দোষ দেয়া যাবে না। এই হাসপাতালেই বেশিরভাগ এইএস আক্রান্ত শিশুকে ভর্তি করা হচ্ছে।

‘শুধু লিচু এর কারণ হলে শহরাঞ্চলের শিশুরাও এর শিকার হতো। গত দুই দশকে বিহারের শহরাঞ্চলগুলোতে গুনে চারটার বেশি এইএসের কেস পাওয়া যায়নি,’ বলেন ডা. সাহনি।বিহার শিশুমৃত্যু-মৃত্যুর কারণ-মস্তিষ্কের প্রদাহ

এনডিটিভি জানিয়েছে, এইএসে ভুগে মারা যাওয়া বেশিরভাগ শিশুই বিহারের দরিদ্রতম মহাদলিত জনগোষ্ঠীর অন্তর্গত। তারা সবাই অপুষ্টির শিকার।

বিহারে বর্তমানে শুধু হিটস্ট্রোকেই বিপুল সংখ্যক মানুষ মারা যাচ্ছে। এই তীব্র গরমে ভাইরাসে আক্রান্ত হওয়ার পাশাপাশি অপুষ্ট দেহে তুলনামূলক সহজলভ্য সুস্বাদু ফল লিচু বেশি করে খাচ্ছে শিশুরা। খালিপেটে অতিরিক্ত পরিমাণে লিচু, বিশেষ করে একটু অপরিপক্ক লিচু খেলে এতে থাকা টক্সিন শরীরকে আক্রান্ত করে।

অন্যদিকে এইএসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ একের পর এক রোগী চিকিৎসার জন্য ভিড় জমাচ্ছে সরকারি হাসপাতালগুলোতে। ধারণক্ষমতার বাইরে এত বেশি শিশুকে পর্যাপ্ত চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ফলে সব মিলিয়ে বাচ্চাগুলো মৃত্যুর কোলে ঢলে পড়ছে।

Tags: ভারত
Previous Post

নাটোরে কৃষককে জবাই করে হত্যা

Next Post

ঠিক যেন অমিতাভ বচ্চন!

Next Post

ঠিক যেন অমিতাভ বচ্চন!

ফাইল ছবি

সোহেল তাজের ভাগ্নে নিখোঁজের ঘটনায় যা বললেন রিজভী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT