চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাদ্য পণ্য নিয়ে ষড়যন্ত্রকারীদের রেহাই দেওয়া হবে না: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:43 অপরাহ্ন 19, নভেম্বর 2019
in - সেমি লিড, রাজনীতি
A A

পেঁয়াজ-লবণ-চাল নিয়ে কৃত্রিম সৃষ্ট সঙ্কটে সৃষ্টিকারী কারও রেহাই নেই, সকলকে আইনের আওতায় আনা হবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন দেশবাসীকে বিভ্রান্ত না হবার জন্য আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: লবণ-চাল নিয়ে আজ গুজব সৃষ্টি করা হচ্ছে। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে আহ্বান জানাবো এসব গুজবে বিভ্রান্ত হবেন না। আমরা এখান থেকে পরিষ্কার ভাবে বলে দিতে চাই, যারাই এ ষড়যন্ত্র করছে তাদের কারও রেহাই নেই। তাদের আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন: পেঁয়াজের পর লবণ নিয়ে দেশে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে। গুজব সৃষ্টি করে লবণের দাম বৃদ্ধির ষড়যন্ত্র করা হয়েছে। বাজারে অরাজকতা অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। এখান থেকে কেউ কেউ রাজনৈতিক ফায়দা তোলার অপচেষ্টায় লিপ্ত।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: তারা এর মধ্যে আওয়াজ তুলেছে তারা আগাম নির্বাচন চায়। আগাম নির্বাচন চাওয়ার অর্থ হচ্ছে এটি তাদের মামা বাড়ির আবদার করার মতোই বক্তব্য। একটি বিরোধী দল এসব গুজব সৃষ্টি করছে, গুজবে উস্কানি দিচ্ছে এটি আজ পরিষ্কার। এ মহলটি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়।

দেশে পর্যাপ্ত চালের মজুদ রয়েছে জানিয়ে এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান: দেশে পর্যাপ্ত চালের মজুদ রয়েছে। এরমধ্যে আগামীকাল থেকে সারা দেশে সরকারীভাবে নতুন ধান ক্রয়ের কার্যক্রম শুরু হচ্ছে। কোথাও কোন সঙ্কট নেই। এসময় মিডিয়াসহ সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান কাদের।

নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের প্রতিবাদে ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির কর্ম বিরতি প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন: তারা আর কিছুক্ষণের মধ্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন। আমি আশা করবো তাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এসময় তিনি পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শাস্তি দেওয়ার ক্ষেত্রে আপনারা সহনশীল হবেন। আমরা কাউকে শাস্তি দিতে চাই না। আইনের আওতায় আনতে চাই; এটা সকলের জন্য জরুরী।

উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, প্রচার সম্পাদক ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, দপ্তর সস্পাদক আব্দুস সোবহান গোলাপ, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, বন ও পরিবেশন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ অনেকে।

Tags: আওয়ামী লীগআওয়ামী লীগ সাধারণ সম্পাদকখাদ্যপণ্য
Previous Post

পটুয়াখালীতে অতিরিক্ত লবণ কেনায় আটক ৪

Next Post

মেলবোর্নে হয়ে গেলো বর্ণাঢ্য বাঙালি সাংস্কৃতিক অনুষ্ঠান

Next Post

মেলবোর্নে হয়ে গেলো বর্ণাঢ্য বাঙালি সাংস্কৃতিক অনুষ্ঠান

বিক্রি হয়ে গেছে ইডেন টেস্টের সব টিকেট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT