চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাদ্য ও কৃষিক্ষেত্রে পুনরায় অধিকতর উন্নয়ন সাধনে ফাও এর কর্মপন্থা

কিউইউ ডংগিউ by কিউইউ ডংগিউ
7:23 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2020
in মতামত
A A
বাংলাদেশের কৃষি মাঠে শ্রমিকরা ধান কাটা ও সংগ্রহ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কোভিড-১৯ এর ক্ষতিকর প্রভাবসমূহ কাটিয়ে উঠতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-ফাও  আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে শক্তসমর্থ বিভিন্ন ধরনের পুনর্গঠনমুলক ব্যবস্থা এবং ব্যাপক সাড়া জাগানো উদ্যোগ গ্রহণ করেছে।

কোভিড-১৯ মুলত মানবদেহের কার্যকারিতার উপর প্রভাব ফেলে, যার ফলে স্বাস্থ্যকর খাদ্য উৎপাদন এবং সকলের মধ্যে পৌঁছে দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করে এ রোগের বিরুদ্ধে শরীরে কার্যক্ষমতা বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করা অতি আবশ্যক। মানবদেহে প্রতিদিনের পুষ্টি সাধনকারী প্রয়োজনীয় খাদ্যশৃঙ্খলা বর্তমান সময়ে হুমকির সম্মুখীন। এ সমস্যা কাটিয়ে উঠতে উল্লেখযোগ্য আন্তর্জাতিক সহযোগিতা এবং সমন্বিত কৌশল প্রয়োগ প্রয়োজন।

এ মহামারীর আগেও দরিদ্রতা, যুদ্ধ-বিগ্রহ এবং জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে বিশ্বে খাদ্য ব্যবস্থা ও নিরাপত্তা স্থবির হয়ে পড়েছিলো।

সম্প্রতি ফাও এর ‘দ্য স্টেট অব ফুড সিকিউরিটি এ্যান্ড নিউট্রিশান ইন দ্য ওয়ার্ল্ড, ২০১৯ এর এক রিপোর্টে বলা হয়েছে, বিশ্বে প্রায় ৬৯০ মিলিয়ন মানুষ অথবা প্রতি ১০ জনে একজন লোক ক্ষুধার্ত অবস্থায় থাকে। কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে ২০২০ সালের মাঝেই আরও ১৯০ মিলিয়ন মানুষ এই ক্ষুধার্তদের তালিকায় যুক্ত হচ্ছে। এছাড়াও ২০১৯ সালে প্রায় ৩ বিলিয়ন মানুষ স্বাস্থ্যকর খাবারের অভাব এবং অপুষ্টিজনিত সমস্যায় ভুগেছে।

কোভিড-১৯ মহামারী এবং এর সাথে সম্পর্কিত লকডাউনের ফলে বন্দিদশায় সীমিত পরিসরে উৎপাদনের কারণে ইতিমধ্যে খাদ্যের যোগান, শ্রমিক স্বল্পতা, আবাদি ফসলের ক্ষতি প্রভৃতি প্রত্যক্ষ করা গেছে। এখন খাদ্য উৎপাদনে বিলম্ব দেখা যাচ্ছে। বিশ্বের প্রায় ৪.৫ বিলিয়ন মানুষ খাদ্য উৎপাদন সংক্রান্ত কাজ সমূহ যেমন- উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন, বণ্টন ইত্যাদি কাজের সাথে জড়িত। এ মহামারীর ফলে তার ৩৫ শতাংশ বেকারত্বের আশঙ্কা দেখা দিয়েছে, তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নারীরা।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাও এ সমস্যা সমাধানে কৃষকদের পর্যাপ্ত টেকসই সহায়তা দিচ্ছে। অগ্রাধিকারপ্রাপ্ত ৭টি ক্ষেত্রে কাজ চালানোর মধ্যে দিয়ে পুনর্গঠন কাজটি শুরু করা হয়েছে। এসব সমাধানের সঠিক প্রয়োগের জন্য প্রচলিত পদ্ধতি যথেষ্ঠ না হওয়ায় আরে তিনটি নতুন কলাকৌশল অবলম্বন করা হয়েছে৷ সেগুলো হচ্ছে-

প্রথমত, সব ধরণের সিদ্ধান্তের জন্য আমাদের সঠিক তথ্য-উপাত্ত দরকার-

সময়োপযোগী এবং কার্যকর ফলাফলের জন্য কোথায়, কখন এবং কীভাবে সহযোগিতা দরকার এ বিষয়ে সঠিকভাবে অবহিত হতে হবে। উপাত্ত সংগ্রহে উর্ধ্বমুখী কার্যকলাপ, বিশ্লেষণ এবং নিম্ন -ঊর্ধ্বগামী পদ্ধতির মাধ্যমে এ কাজটি করার পরিকল্পনা করা হচ্ছে।

মহামরীর কারণে সঠিক সময়ে স্বশরীরে গিয়ে উপাত্ত সংগ্রহ করতে না পারার দরূণ ফাও বর্তমানে ভিন্ন উপায়ে দ্রুতগতিতে দেশ, অঞ্চল এবং বিশ্বব্যাপী উপাত্ত সংগ্রহ সম্প্রসারিত করছে। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে, খাদ্য মূল্য এবং মনোভাব বিশ্লেষণের জন্য ফাও সম্প্রতি ‘ফাও ডাটা ল্যাব’ চালু করেছে। এছাড়াও বিভিন্ন দেশের মধ্যকার উপাত্ত সংগ্রহ প্রক্রিয়া ত্বরান্বিত করতে হাতে হাতে উপাত্ত সংগ্রহ ‘জিওসপ্যাশিয়াল প্লাটফর্ম’ এর উন্নতি সাধন করা হয়েছে।

দ্বিতীয়ত, সমষ্টিগত কার্য সম্পাদনের জন্য আমাদের সংহতি বাড়াতে হবে-

কোভিড-১৯ এর এই দুর্যোগময় অবস্থা আমাদেরকে একত্রিত করে কাজ করতে উৎসাহিত করেছে, যা আগে কখনও হয়নি। বিশেষ করে অর্থনৈতিক অন্তর্ভুক্তি, কৃষি-বাণিজ্য, টেকসই খাদ্য ব্যবস্থা, প্রাণীকুল থেকে মানবদেহে রোগ ছড়ানো প্রতিরোধ, সংকল্পবদ্ধ হয়ে মানবিক কাজ সম্পাদনে প্রণোদনা জাগিয়েছে।

বিশ্ব বানিজ্য সংস্থার মতে, এ মহামারীর অপ্রতিরোধ্য সুদূরপ্রসারী প্রভাবসমুহ আঞ্চলিক এবং বৈশ্বিক বাণিজ্যে ক্ষয়কতি বয়ে আনবে এবং ২০২০ সালের মাঝে পণ্য বাণিজ্যে ৩২ শতাংশ লোকসান দেখা দিবে। বর্তমানে খাদ্য সংক্রান্ত অন্যান্য যেকোনো সংকটের মতই, কোভিড-১৯ মহামারী আঞ্চলিক এবং বৈশ্বিক খাদ্য সরবরাহে এবং চাহিদা পূরণে আশংকার সৃষ্টি করেছে, যার ফলে খাদ্য উৎপাদনে দীর্ঘমেয়াদী সমস্যা দেখা দিচ্ছে।

ভবিষ্যতে প্রাণীদেহ থেকে মানবদেহে রোগ ছড়ানোর প্রাদুর্ভাবকে ঠেকাতে বিভিন্ন পর্যায়ের ব্যবসায় অংশীদারদের সমন্বয় সাধন প্রয়োজন। এরই ধারাবাহিকতায় ফাও এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমন্বিত পদক্ষেপে ফাও এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা- হু সেন্টার গড়ে তুলেছে। এই সেন্টারটি ফাও, হু এবং বিশ্বব্যাপী অন্যান্যদের সহযোগিতায় জুনোটিক রোগ এবং হুমকি এড়াতে কাজ করে যাচ্ছে।

ফলপ্রসূ সাড়া জুগিয়ে আরও কিছু মানবিক কাজ; বিশেষ করে অসহায় ক্ষুদ্র ব্যবসায়ী কৃষকদের অবস্থার উন্নতি সাধনের চেষ্টা করা হচ্ছে। জাতিসংঘের সকল অঙ্গ সংগঠন, প্রাইভেট সেক্টর, সিভিল সোসাইটির এবং স্থানীয় কর্মকর্তাদের মাঝে চিন্তামূলক পর্যাপ্ত সহযোগিতা এবং অংশীদারিত্ব বাড়ানোর লক্ষ্যে আমাদের কাজ করা দরকার।

তৃতীয়ত, আমাদের অবশ্যই উদ্ভাবনকে ত্বরান্বিত করতে হবে-

নির্ভরযোগ্য তথ্য অর্জন,খাদ্য উৎপাদনে দক্ষতা বৃদ্ধি এবং বাজারে প্রবেশাধিকার নিশ্চিতের জন্য নতুন বিনিয়োগ কৌশল, আধুনিক প্রযুক্তি এবং অবকাঠামোগত উদ্ধাবন আবশ্যক।

এক্ষেত্রে, ব্যক্তিমালিকানাধীন খাতের উদ্ভাবন কেন্দ্রিক, ফলাফলভিত্তিক পন্থায় অনেক সমাধান রয়েছে, যেগুলো সরকার এবং আন্তর্জাতিক সংস্থা ব্যবহার করে তাদের পদ্ধতি উন্নততর করতে পারে।

কৃষি খামারে শ্রমিকরা কাজ করছে, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

খাদ্য সংকট প্রতিরোধ স্বাস্থ্য সমস্যা সমাধান পর্যন্ত বসে নেই। এ উদ্দেশ্যে ফাও সকল ধরণের সম্ভাব্য ক্ষমতা একত্রিকরণ, বাস্তব উপাত্ত সংগ্রহ, পূর্ব সতর্কতা ব্যবস্থা, প্রযুক্তিগত দক্ষতা ইত্যাদির উপর নজরদারি করছে।।

সকলের সমন্বিত প্রচেষ্টায় অসায়- দুর্বলদের সহায়তার পাশাপাশি ভবিষ্যৎ সংকট প্রতিরোধ এবং যেকোনো ধরনের ভাঙন বা ধাক্কা সামলিয়ে খাদ্য ব্যবস্থাপনাকে পুনরায় জোরদার করে তোলা সম্ভব।পুরোনো ব্যবস্থায় অধিকতর উন্নতি সাধনে এসবের বিকল্প নেই।

সম্মিলিত উপায়ে আমরা এমন একটি ভবিষ্যত নিশ্চিত করতে পারি, যাতে প্রত্যেকেই উপকৃত হয়।

আমি আপনাদেরকে আমাদের সাথে যোগ দিতে এবং এই সংকট সমাধানের অংশ হতে আমন্ত্রণ জানাচ্ছি।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: করোনাভাইরাসকোভিড-১৯খাদ্য ও কৃষি সংস্থা
Previous Post

এবার আর্থিকভাবে দুর্বল ছাত্রদের পাশে সোনু সুদ

Next Post

করোনা ভাইরাস মোকাবেলায় ব্যবসায়িক অংশীদারিত্বের সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়া

Next Post
অস্ট্রেলিয়া ব্যবসায়িক অংশীদারিত্বের জন্য কল করছে, সূর্য্য শক্তি ও উন্নয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা ভাইরাস মোকাবেলায় ব্যবসায়িক অংশীদারিত্বের সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়া

মঙ্গলবার দুপুরে আলমগীর-সুবর্ণার 'হেডমাস্টার' নাটকের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার দুপুরে আলমগীর-সুবর্ণার 'হেডমাস্টার'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT