চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাদ্যদ্রব্যের পাশাপাশি দুঃস্থদের নগদ অর্থও প্রয়োজন

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
2:18 অপরাহ্ন 04, মে 2020
in সম্পাদকীয়
A A

করোনাভাইরাসের প্রকোপে সারাদেশ এক কঠিন সময় পার করছে। স্বাভাবিক জীবন ও কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটার ফলে অসহায় হয়ে পড়েছে দেশের এক বিরাট অংশ। মৌলিক চাহিদা মেটাতে নানা প্রতিকূলতার মধ্যে পড়তে হয়েছে তাদের।

সরকারসহ বিভিন্ন গোষ্ঠি এই দুর্যোগে এগিয়ে এসেছে সাধ্যমতো। দিনমজুর থেকে শুরু করে নিম্ন ও স্বল্প আয়ের মানুষদের পাশে নিত্য খাদ্যপণ্যের সহায়তা করা হচ্ছে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে। তবে এই ক্রান্তিকাল কবে শেষ হবে, তার কোনো কূল-কিনারা না থাকায় খাদ্যপণ্যের পাশাপাশি শিক্ষা, বাসস্থান ও চিকিৎসা সংক্রান্ত নানা খরচ সামনে এসে দাঁড়িয়েছে।

গার্মেন্টসসহ নানা খাতে সরকারি প্রণোদনা বেতনের অংশ হিসেবে শ্রমিকদের হাতে পৌঁছালেও রিক্সাওয়ালা, ফুটপাতের হকার, চা দোকানীসহ দিন এনে দিন খায় ধরণের মানুষ কিছু পাচ্ছে না। সরকারি নিয়ম ও ব্যাংকিং ধারাতে তারা কিছু পাবারও যোগ্য না। মধ্যবিত্ত অনেকের অবস্থা আরও খারাপ, না তারা সাহায্যের আওতায় আসছে, না তারা লজ্জায় চাইতে পারছে।

একটি পরিবারে খাদ্যের চাহিদার বাইরেও ঘর ভাড়া, শিক্ষা খরচ ও নিয়মিত ওষুধের প্রয়োজন হয়ে থাকে। সঙ্কটকালে খাদ্য হয়তো কোনো না কোনোভাবে আসলেও ওইসব খাতের জন্য নগদ অর্থের প্রয়োজন। যেহেতু কর্মহীন মানুষদের কোনো আয় হচ্ছে না, সেজন্য তারা নানামুখি কষ্টে দিনযাপন করছে বলে নানা গণমাধ্যম প্রতিবেদনে উঠে আসতে শুরু হয়েছে।

সামনে ঈদুল ফিতর, সঙ্কটময় করোনার কারণে হয়তো এবছর সেভাবে আয়োজন ও উদযাপন হবে না। ফলে স্বাভাবিক নিয়মে জনগণের অর্থ প্রবাহও বন্ধ থাকবে। কার্যত নগদ অর্থের সঙ্কট যে হবে, তা বোঝাই যাচ্ছে। নগদ অর্থের সঙ্কট হলে দেশে চুরি-ডাকাতি-রাহাজানি বেড়ে যেতে পারে বলে অপরাধ বিজ্ঞানীরা নানাসময়ে জানিয়ে আসছেন। সরকারসহ নানা কতৃপক্ষের ওই বিষয়ে জরুরি নজর দেয়া একান্ত প্রয়োজন বলে আমরা মনে করি।

যাকাত-ফিতরাসহ সরকারি ত্রাণের মাধ্যমে দুঃস্থদের হাতে নগদ অর্থের প্রবাহ যতোটা সম্ভব স্বাভাবিক রাখা জরুরি। আমাদের আশাবাদ, সরকার এ বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা ও গাইডলাইন দিয়ে পরিস্থিতি সামাল দিতে সহায়ক ভুমিকা রাখবে।

Tags: করোনাভাইরাস
Previous Post

সৌম্য-তাসকিনের ব্যাট-বল কিনেছে একটি ব্যাংক

Next Post

করোনা সঙ্কটে একজোটে কাজ করছে বিদ্যানন্দ ও সুহানা-আনিস ফাউন্ডেশন

Next Post
বিধাননদ ও সুহানা-আনিস ফাউন্ডেশনের খাদ্য বিতরণ কর্মসূচি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা সঙ্কটে একজোটে কাজ করছে বিদ্যানন্দ ও সুহানা-আনিস ফাউন্ডেশন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: দেশে শনাক্তের সংখ্যা ১০ হাজার ছাড়ালো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT