চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাদের কিনারা থেকে নাটকীয় জয়ে সেমিতে পিএসজি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:30 পূর্বাহ্ন 13, আগস্ট 2020
in ফুটবল, স্পোর্টস
A A
পিএসজির খেলোয়াড়রা গোলের পর উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্ধারিত সময়ের শেষ মিনিট, আর যোগ করা সময়ের দুই গোলে রুদ্ধশ্বাস-রোমাঞ্চ ছড়ানো এক জয়ে আটালান্টাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পিএসজি।

লিসবনে বুধবার রাতে আটালান্টার বিপক্ষে ২–১ গোলের জয় তুলেছে ফরাসি জায়ান্ট পিএসজি। টমাস টুখেলের দুই শিষ্য মার্কুইনোস ও এরিক ম্যাক্সিম চুপো-মোটিং সেরা চারের টিকেট আনা গোল দুটি করেন।

আসরের প্রথম দল হিসেবে সেমিতে ওঠা পিএসজি শিরোপার মঞ্চের পথ খুঁজতে আরেক কোয়ার্টারের অ্যাটলেটিকো মাদ্রিদ ও লেইপজিগের মধ্যকার জয়ীর বিপক্ষে পরীক্ষা দেবে। জিততে পারলে প্রথমবার ফাইনালে ওঠার স্বাদ পাবে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।

করোনার কারণে এক লেগের প্রথম কোয়ার্টারে নেমে দুই যুগ পর দ্বিতীয়বারের মতো সেমির দরজা খোলা পিএসজি একের পর এক সুযোগ হাতছাড়া করে পিছিয়ে পড়ে ম্যাচের প্রথম আধাঘণ্টাতে।

নেইমার যখন গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্য ছুঁতে পারেননি, তখন ২৭ মিনিটে মারিও পাসালিচ সুযোগ কাজে লাগান। ক্রোয়েট মিডফিল্ডার লিড এনে দেন আটালান্টাকে। এগিয়ে থেকে মধ্যবিরতিতে যায় দলটি।

বিরতি থেকে ফিরেও দারুণ খেলা জারি রাখে আটালান্টা। বিপরীতে সুযোগ হাতছাড়া জারি রাখেন নেইমাররা! বদলি নামা এমবাপেও গোল আনতে পারছিলেন না। তাতে হতাশা বাড়তে থাকে, বিপরীতে ম্যাচের সময় ফুরিয়ে আসতে থাকে একসময়।

পিএসজি যখন হতাশায় মুষড়ে যাওয়ার দ্বারপ্রান্তে, তখনই রোমাঞ্চের পসরা খুলে বসে ম্যাচ। ৯০ মিনিটে চুপো-মোটিংয়ের বাড়ানো বল বক্সে পেয়েও নেইমার যখন জালে জড়াতে পারলেন না, সেটি প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে ফেরত এলে সুযোগসন্ধানী মার্কুইনোস জালে ঠেলে দেন।

সমতায় ফিরে উজ্জীবিত পিএসজি যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জয়ের উল্লাসে মাতে। ইকার্দির বদলি এরিক ম্যাক্সিম চুপো-মোটিংকে ক্রস করেছিলেন এমবাপে, কাজের কাজটি করে দেন ক্যামেরুন ফরোয়ার্ড। জাল খুঁজে নিয়ে রাস্তা খুলে দেন সেমির।

Tags: এমবাপেকোয়ার্টারচ্যাম্পিয়ন্স লিগনেইমারপিএসজি-আটালান্টালিড স্পোর্টস
Previous Post

স্বর্ণের দাম কমল

Next Post

করোনাভাইরাস: বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন ১ কোটি ৩৭ লাখ মানুষ

Next Post
বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে, হাসপাতালে চিকিৎসা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন ১ কোটি ৩৭ লাখ মানুষ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: ভুল তথ্যে প্রাণ হারিয়েছেন শত শত মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT