চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্সখাটের ভেতরে লাখ টাকার ‘টিসিবির তেল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:04 অপরাহ্ন 16, এপ্রিল 2020
in - সেমি লিড, জনপদ, রংপুর, সিরাজগঞ্জ
A A
বক্সখাটের ভেতরে লাখ টাকার তেল উদ্ধার, পুলিশ ও কর্মকর্তারা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুর নগরীর পাবর্তীপুর এলাকায় অবৈধভাবে মজুদ করা ১ হাজার ২৩৮ লিটার টিসিবি’র সয়াবিন তেল জব্দ করে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। যার বর্তমান বাজার মূল্য ১ লাখ টাকার কিছু বেশি।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১০টায় পাবর্তীপুর এলাকার ব্যবসায়ী আব্দুল হানিফের বাড়িতে অভিযান চালিয়ে তার দুই খাটের নিচে অবৈধভাবে মজুদ করা টিসিবি’র তেল জব্দ করা হয়। কালেবাজারে কেনা-বেচার সাথে জড়িত থাকার অপরাধে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ।

গত এক সপ্তাহের ব্যবধানে পৃথক আরও ৬টি অভিযানে টিসিবির ১২ হাজার লিটার সয়াবিন তেল, বিপুল পরিমাণ চিনি, মসুর ডাল, উদ্ধার করে ঘটনাস্থল থেকে সাত জনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ।

এদিকে, সিরাজগঞ্জে চৌহালীতে দুই হাজার কেজি সরকারি চাল উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে চৌহালী উপজেলার জোতপাড়া বাজারের একটি দোকান ও খাস কাউলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলামের বাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয়।

উপজেলা প্রশাসন, খাদ্য বিভাগ ও পুলিশের যৌথ এ অভিযানে আবু বক্কর নামে এক চাল ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

চৌহালী থানার ওসি রাশেদুল হাসান বিশ্বাস জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও খাদ্য নিয়ন্ত্রণ অফিসারের নেতৃত্বে জোতপাড়া বাজারে অভিযান চালিয়ে চাল ব্যবসায়ী আবু বক্করের দোকান থেকে ১৫শ কেজি চাল উদ্ধার করা হয়। এ সময় আবু বক্করকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়৷

তার দেওয়া তথ্যে খাস কাউলিয়া দক্ষিণপাড়া এলাকায় ইউপি সদস্য রফিকুল ইসলামের বাড়ি থেকে আরও ৫০০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়।

রফিকুল খাস কাউলিয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য। চাল উদ্ধারের সময় তাকে বাড়িতে পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ জানান, চাল উদ্ধারের ঘটনাটি তদন্তের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মালেককে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

Tags: রংপুর
Previous Post

করোনাভাইরাস: কারাবন্দীদের মুক্তি দেওয়ার আহবান জানিয়েছেন ‘জোকার’ তারকা

Next Post

করোনাভাইরাস: এবার নওগাঁ জেলা পুরোপুরি লকডাউন

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: এবার নওগাঁ জেলা পুরোপুরি লকডাউন

নাটোরের সিংড়ায় চালের বস্তা সহ ডিলার আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

সঙ্কট সময়ে ত্রাণ চুরি: প্রশ্নবিদ্ধ নেতৃত্ব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT