চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘খাঁচা’র সরোজিনী জয়া আহসান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:05 অপরাহ্ন 01, এপ্রিল 2017
in বিনোদন
A A
জয়া আহসান

জয়া আহসান

আকরাম খান পরিচালিত প্রথম ছবি ‘ঘাসফুল’ দর্শক নন্দিত হয়। এবার তিনি তৈরি করছেন আরেকটি ছবি, নাম ‘খাঁচা’। ২০১২–১৩ অর্থবছরে সরকারের অনুদান পাওয়া ছবিটির শুটিং এবং আনুষঙ্গিক অনেক কাজই শেষ, এখন চলছে শব্দ সম্পাদনা। খ্যাতিমান কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘খাঁচা’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য।

‘খাঁচা’ ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান। তিনি বলেন, ‘হাসান আজিজুল হক আমার প্রিয় একজন লেখক। তাঁর অনেক লেখা পড়েছি। এবার প্রিয় লেখকের গল্পের ছবিতে কাজ করতে পেরেছি, এটা আমার জন্য অনেক আনন্দের।’

সাহিত্যনির্ভর ছবিতে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে জয়া বলেন, ‘আমার অভিনয়জীবন কিন্তু শুরু হয়েছিল রশীদ করিমের “প্রসন্ন পাষাণ” গল্প নিয়ে তৈরি নাটকের মধ্য দিয়ে। সেটা ১৯৯৭ সালের কথা। তখন তো “প্রসন্ন পাষাণ” শব্দ দুটির অর্থই বুঝতে পারিনি। না বুঝেই একটা ভালো কাজ করে ফেলেছিলাম। সেই থেকে আমার শুরু।’

দেশভাগের গল্প নিয়ে তৈরি এই ছবিতে জয়ার চরিত্রের নাম সরোজিনী। পরিচালক জানান, ‘খাঁচা’য় সরোজিনী শক্তিশালী একটি চরিত্র। যে কিনা শত দুঃখ-দুর্দশার মধ্যেও হাসিমুখে পরিশ্রম করে সংসারটাকে গুছিয়ে রাখেন, এই ভরসায় যে, একদিন সব ঠিক হয়ে যাবে।

আর ছবি তৈরিতে সময় নেওয়ার অন্যতম কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘১৯৪৭ থেকে ১৯৬৪ সালের মধ্যকার সময়কে তুলে ধরার জন্য সঠিক লোকেশন খুঁজতে খুঁজতে অনেকটা সময় ব্যয় হয়েছে।’

পরিচালক জানালেন, ছবিটি এ দেশের দর্শক এখনই দেখতে পাবেন না। কারণ তার আগে বিশ্বের বিভিন্ন উৎসবে ‘খাঁচা’ ছবির প্রদর্শনী হবে। এরপর ছবিটি দেখানো হবে এখানে।

আরও জানালেন, কাজ শেষ করে এ মাসেই ছাড়পত্রের জন্য ‘খাঁচা’ ছবিটি চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে।

‘খাঁচা’ ছবির দৃশ্য
Tags: আকরাম খানজয়া আহসান
Previous Post

বাংলাদেশের বিপক্ষে বাদ পড়তে পারেন ওয়ার্নার

Next Post

সাফল্যের গোপন সূত্র নেই মিথিলার কাছে

Next Post
মিথিলা

সাফল্যের গোপন সূত্র নেই মিথিলার কাছে

এত ফুলের মাঝে দাঁড়িয়ে ছবি না তুললে হয়?

ফুলের মেলা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT