চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘খাঁচা’র পর বড় পর্দায় এবার জয়ার ‘পুত্র’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:21 অপরাহ্ন 13, ডিসেম্বর 2017
in বিনোদন
A A
খাঁচার পর পুত্র নিয়ে ফিরছেন জয়া

এই সময়ে ঢাকা-কলকাতার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি প্রায় কাছাকাছি সময়ে ঢাকা-কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত দুটি চলচ্চিত্র খাঁচা ও বিসর্জন। খাঁচা খুব বেশী আলোচনায় না থাকলেও বিসর্জন ছবিটি এরইমধ্যে কলকাতায় বেশ আলোচিত ও প্রশংসিতও। সামনে রয়েছে তার অভিনীত বেশ কয়েকটি মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্র। আর এরইমধ্যে মুক্তি নিশ্চিত হয়েছে তার ‘পুত্র’ ছবিটি।

নতুন বছরের শুরুতেই ‘পুত্র’ নিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন জয়া। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নাট্য নির্মাতা সাইফুল ইসলাম মান্নু। তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রযোজনা এবং ইমপ্রেস টেলিফিল্মের তত্ত্বাবধায়নে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।

অটিস্টিক শিশুদের বেড়ে ওঠা, পরিবারের চ্যালেঞ্জ আর পারিপার্শ্বিক সামাজিক অবস্থায় একটি অটিস্টিক শিশু জীবন-যাপন কেমন হয়, শিশুটি কিভাবে বেড়ে ওঠে, সেসব দৃশ্যপট তুলে ধরা হয়েছে ‘পুত্র’ চলচ্চিত্রে। জয়া আহসান ছাড়াও চলচ্চিত্রটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস, আজিজুল হাকিব, শামস সুমন ও ডলি জহুরসহ অনেকে। হারুন রশীদের কাহিনিতে চিত্রনাট্য ও সংলাপ করেছেন স্বয়ং নির্মাতাই।

চলচ্চিত্রটির ডিস্ট্রিবিউটিংয়ের দায়িত্বে পেয়েছে জাজ মাল্টিমিডিয়া। ৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে ‘পুত্র’ চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে জানিয়ে জাজের সিইও আলিমুল্লা খোকন চ্যানেল আই অনলাইনকে বলেন, হ্যাঁ, পুত্র ছবিটির পরিবেশকের দায়িত্ব আমরা পেয়েছি। এই ছবিগুলোতো গ্রামের দিকে খুব একটা চলে না, তাই আমরা সিনেপ্লেক্সগুলোতেই দিবো।

বড়জোর বিশ থেকে ত্রিশটি প্রেক্ষাগৃহে ‘পুত্র’ চলচ্চিত্রটি মুক্তি পেতে পারে জানিয়ে তিনি আরো বলেন, আপাতত আমরা গ্রামের দিকে যেহেতু দিচ্ছি না, তাই আমাদের টার্গেট বিশটার মতো হলে ছবিটি মুক্তি দিতে। তারপরও এটা দর্শকদের চাহিদার উপর অনেক কিছু ডিপেন্ড করে।

Tags: জয়া আহসানপুত্র
Previous Post

ক্ষমা চাইলেন লক্ষ্মীপুরের সেই এডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট

Next Post

‘খুব সাদামাটা ভাবেই হওয়ার কথা ছিল আমার বিয়েটা’

Next Post
শাওনের-বিয়ে

‘খুব সাদামাটা ভাবেই হওয়ার কথা ছিল আমার বিয়েটা’

আইনের হাত-পা কি বাঁধা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT