চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘খরচ’ দিয়ে তিনি ভিআইপি

মাজহারুল হক মান্না by মাজহারুল হক মান্না
9:39 পূর্বাহ্ন 26, মে 2016
in অন্যান্য
A A

তার নাম মাসুদ। কাজ করেন আদালতের সিনিয়র পরামর্শক হিসেবে। সদ্য চাকরিতে যোগ দেওয়া বড় ছেলেকে দেখতে যাচ্ছেন যশোরে।
মাঝে মাঝে ছেলের সঙ্গে দেখা করার সুযোগ পান পরিবারের সদস্যরা। তেমনি একটি
দিন ছিল গত ২০ মে। নিয়মানুযায়ী বিকেল সাড়ে ৩ টার মধ্যে যেতে হবে সেখানে।

তাই শুক্রবার
সকালে পরিবারের অন্য সদস্যদের সাথে নিয়ে এসি বাসে রওনা দিলেন তিনি। এক সময়
পৌঁছালেন পাটুরিয়া ঘাটে। তবে ফেরি পার হতে দীর্ঘ লাইনে পড়ে যায় তাদের গাড়ি।

বাসের ড্রাইভার জানালেন, এই জ্যাম পেরিয়ে ফেরিতে উঠতে ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা লেগে যেতে পারে। ভাবনায় পড়লেন মাসুদ সাহেব। ছেলের সঙ্গে দেখা হবে তো? ওই সময় কয়েকদিন আগে একজন ভিআইপির রাস্তার রং সাইড দিয়ে দ্রুত ঘাটে যাবার কথা তার মনে পড়ল তার। একটু ভেবে বাসের ড্রাইভারকে বললেন, মামা দ্রুত যাওয়ার ব্যবস্থা করা যায় কি?

ততক্ষণাৎ উত্তরে ড্রাইভার বললেন, মামা ১ হাজার টাকা দেন। মাসুদ সাহেব পকেটে হাত দিতেই ড্রাইভারের মন্তব্য, আরও আগে বলবেন না? তাহলে তো ১০ মিনিট দাঁড়াতে হতো না। সিগারেট ফেলে গাড়িতে উঠলেন তিনি। ততক্ষণে টাকা পকেটে নিয়ে গাড়ি স্টার্ট দিয়ে মোবাইল ফোনে একজনকে মজিদ ভাই সম্বোধন করে বললেন, ‘মজিদ ভাই খরচ দিয়ে ভিআইপি।’

একই কথা বার বার বলছিল আর গাড়ি রং সাইড দিয়ে চালাচ্ছিলেন ড্রাইভার। শেষ পর্যন্ত কোনো রকম বাধা ছাড়াই সাড়ে তিন ঘণ্টার জ্যাম পার হয়ে গেলেন কয়েক মিনিটে। বাসের অন্য যাত্রীরা মাসুদ সাহেবকে ভিআইপি ভাবলেন। তাই কেউ কেউ এর রহস্যও জানতে চাইলেন।

আর তিনি মনে মনে হাসলেন; কারণ তিনি যে খরচ দিয়ে ভিআইপি। অবশ্য টাকা খরচ হলেও এ জন্যই নির্ধারিত সময়ের মধ্যেই দেখা মিলেছে ছেলের সঙ্গে।

Tags: ভিআইপি
Previous Post

স্বামীকে পরিচয় করিয়ে দিলেন মাহি

Next Post

ভূমধ্যসাগরে শরণার্থী বোঝাই নৌযান ডুবি

Next Post

ভূমধ্যসাগরে শরণার্থী বোঝাই নৌযান ডুবি

ছুটিতে এসেও প্রিয়াঙ্কার আয় শত কোটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT