চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কয়েক বছরে বঙ্গবন্ধু হাই-টেক সিটির এক ইঞ্চি জায়গাও খালি থাকবে না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:37 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2018
in তথ্যপ্রযুক্তি
A A

যেকোনো দ্বিধা-শঙ্কা ঝেরে ফেলে বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে বিনিয়োগ করতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে আশ্বস্ত করেছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক সিটির ইন্ডাস্ট্রিয়াল জোনে রবি আজিয়াটাসহ ৯টি প্রতিষ্ঠানকে প্লট বরাদ্দ দেয়ার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন,‘হয়তো আজ থেকে ৫-১০ বছর পর বর্তমানে বিনিয়োগ করা ৯টি প্রতিষ্ঠানকে অন্য সবাই ঈর্ষা করবে, কেন এই সময়ে বিনিয়োগ করেনি ১০ বছর পর এই আফসোস করবে, যখন কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে আর এক ইঞ্চি জায়গাও কারও জন্য খালি থাকবে না।’

আজ মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি মোস্তাফা জব্বার পলকের কথার রেশ ধরে বলেন,‘তিন বছর পরে কালিয়াকৈরে ২৩২ একরের সঙ্গে ৯৭ যোগ হওয়ার পর যে জায়গা আছে সেখানেও হয়তো কাউকে বলতে শোনা যাবে দরকার হলে পানি ভরাট করে জায়গা দিন।’ বঙ্গবন্ধু হাই-টেক সিটি অতি শীঘ্রই রেলযোগাযোগে যুক্ত হচ্ছে জানিয়ে তিনি বলেন,‘সমস্ত অবকাঠামো সম্পন্ন হয়েছে। রেলমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। যেকোন দিন ফিতা কেটে স্টেশন উদ্বোধন করা হবে। কেবল মাত্র সাধারণ ট্রেন সার্ভিস না, শুধু এই হাই-টেক সিটির জন্য এক বা একাধিক ডেমো ট্রেন চালু করা যায় কিনা তাও বিবেচনা করছেন রেলমন্ত্রী। তখন বিমানবন্দর স্টেশন থেকে এই ট্রেনে উঠে ১০ মিনিটে কালিয়াকৈরে পৌঁছানো যাবে।’

কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে ৪০ বছরের জন্য বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের বরাদ্দ পাওয়া ৯টি প্রতিষ্ঠান হলো: রবি আজিয়াটা (সফটওয়্যার ক্যাটাগরিতে দেড় একর) , জেনেক্স (দুই একর), বিজেআইটি সফটওয়্যার (দুই একর), স্যামসাংয়ের বাংলাদেশি ডিস্ট্রিবিউটর ফেয়ার ইলেক্ট্রনিক্স (তিন একর) , কেডিএস গ্রুপ (তিন একর), ইন্টারক্লাউড (তিন একর), বিজনেস অটোমেশন (দুই একর), নাজডাক টেকনোলজিস (দুই একর) এবং জেআর এন্টাপ্রাইজ ( দুই একর)।

জায়গা পাওয়া কোম্পানিগুলো এখানে ১৪০ দশমিক ৮১ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। যেখানে রবি আজিয়াটা বিনিয়োগ করবে ২ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া ফেয়ার ইলেক্ট্রনিক্স ১০ মিলিয়ন, বিজেআইটি ১০ মিলিয়ন, কেডিএস গ্রুপ ১০ মিলিয়ন, ইন্টারক্লাউড ২১ দশমিক ৭১ মিলিয়ন, জেনেক্স ইনফোসিস ১০ মিলিয়ন, নাজডাক ৬১ দশমিক ৭ মিলিয়ন, জেধার এন্টারপ্রাইজ ১০ মিলিয়ন এবং বিজনেস অটোমেশন লিমিটেড ৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।

চুক্তির মাধ্যমে এই ৯টি কোম্পানি ২০ দশমিক ৫০ একর জায়গা বরাদ্দ পেলো। প্রতিষ্ঠানগুলো হার্ডওয়্যার, সফটওয়্যার, আইওটি, বিপিও, ট্রেনিং সেন্টার, ডাটা সেন্টার, আরঅ্যান্ডডি নিয়ে কাজ করবে এবং প্রায় ২৫ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি করবে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু হাই-টেক সিটি দেশের প্রথম হাই-টেক পার্ক। এখানে কাজ শুরুর জন্য প্রথম পর্যায়ে পাওয়া ২৩২ একর জমিকে ৫টি ব্লকে ভাগ করে ডেভেলপার নিয়োগ করা হয়। পরবর্তীতে এই সিটিকে আরও ৯৭ দশমিক ৩৩ একর জমি বরাদ্দ দেয়া হয়।

Tags: বঙ্গবন্ধু হাইটেক সিটিসেমি লিডহাইটেক পার্ক
Previous Post

ডিসেম্বরের শেষ দিকেই নির্বাচনের জন্য প্রস্তুত ইসি

Next Post

রাজ প্রাসাদে ‘সাত ভাই চম্পা’র কুইজ বিজয়ীরা

Next Post

রাজ প্রাসাদে 'সাত ভাই চম্পা'র কুইজ বিজয়ীরা

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ সব এজেন্সির জন্য উন্মুক্ত: প্রবাসী কল্যাণমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT