চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কয়েক ঘন্টা পরই ব্রিটেনের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:40 অপরাহ্ন 06, মে 2015
in আন্তর্জাতিক
A A

আর কয়েক ঘন্টা পরই ব্রিটেনের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হবে। জনমত জরিপগুলো বলছে, এবারে নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ পার্টি ও এড মিলিব্যান্ডের লেবার পার্টির মধ্যে।

নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভুত ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ব্রিটেনের নির্বাচনী ইতিহাসে অভিবাসী প্রার্থী নিয়ে এর আগে এতো মাতামাতি হয়নি।

বাংলাদেশী বংশোদ্ভূত ১১ জনের মধ্যে ৭ জনই লেবার পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জনমত জরিপে এদের মধ্যে সবচেয়ে ভাল অবস্থানে আছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকী, বাংলাদেশী বংশোদ্ভূত প্রথম বৃটিশ এমপি রুশনারা আলী ও রুপা হক।

এই তিন হেভিওয়েট প্রার্থী ছাড়াও লেবার পার্টির প্রার্থী হয়েছেন মিরিনা আহমেদ, আনওয়ার বাবুল মিয়া, আলী আখলাকুল এবং এমরান হোসাইন।

ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রার্থী হয়েছেন মিনা রহমান। লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী আশিক আহমেদ, মোহাম্মদ সুলতান ও সাদিক চৌধুরী।

এবারের নির্বাচনে প্রচারের মূল ইস্যু ছিলো অর্থনৈতিক সংকট থে‌কে উত্তরণ ও স্বাস্থ্যসেবার উন্নয়ন।

কয়েক দশকের মধ্যে এবারই সবচে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। জনমত জরিপগুলো সেরকমই আভাস দিচ্ছে। জনমত জরিপ অনুযায়ি ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ পার্টির সঙ্গে এড মিলিব্যান্ডের লেবার পার্টির মধ্যে মূল লড়াই হবে। গার্ডিয়ানের চালানো জরিপে দেখা যায়, দুইদলই ৩৫ পয়েন্ট নিয়ে সমান অবস্থানে রয়েছে।

৬’শ ৫০ আসনের মধ্যে কনজারভেটিভরা ২৭৩টির কাছাকাছি আসন পেতে পারে। লেবার পার্টি পেতে পারে ২৬৯টির মতো আসন।তবে প্রধান দুই প্রতিদ্বন্দ্বিই আশাবাদী।

ক্যামেরন বলেছেন, পাঁচ বছরে দেশ অনেক এগিয়েছে, এখনও তার অনেক কিছু করার আছে। আর মিলিব্যান্ড বলছেন, জনগণ তার দলকেই বেছে নেবেন।

যুক্তরা‌জ্যে সরকার গঠনের জন্য ৩শ’ ২৬টি আসনের প্রয়োজন। সেক্ষেত্রে ছোট দলগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এজন্য স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি)কে তুরুপের তাস হিসেবে বিবেচনা করা হচ্ছে। জরিপ অনুযায়ি স্কটল্যান্ড থেকে দলটির প্রায় ৫৬টি আসন পাওয়ার সম্ভাবনা আছে। জোট হলে কনজারভেটিভ বিরোধী জোট সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারবে। 

Tags: ব্রিটেন নির্বাচনব্রিটেনের নির্বাচন
Previous Post

বাংলাদেশ-পাকিস্তান খেলা নিয়মিত হোক: পিসিবি প্রেসিডেন্ট

Next Post

মেসি জাদুতে বার্সার জয়

Next Post

মেসি জাদুতে বার্সার জয়

যশোরে পাঁচটি গ্রামে লিচু আবাদের ধুম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT