চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষোভ থেকেই টেলিভিশন অনুষ্ঠান শুরু করেছিলাম: মুস্তাফা মনোয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:28 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2018
in বিনোদন
A A

‘আমাদের কালচারকে পাকিস্তানিরা এক সময় বলতে শুরু করলো এটা নাকি মুসলিম কালচার নয়। ধর্মীয় রীতি নীতি সিদ্ধ নয় আমাদের কালচার। এরকম আরো বহু কথা বলতে শুরু করলো। দেখলাম, আমাদের এখানকার লোকজনও পাকিস্তানিদের সেইসব কথা বিশ্বাস করতে শুরু করলো। এরফলে আমাদের এখানে গান বাজনা কমতে শুরু করলো। আর্ট কালচার কমতে শুরু করলো। একদম অকারণে। তখনই আমি ক্ষোভ থেকে ইচ্ছে করে টেলিভিশনে গেলাম। ভাবলাম, বাচ্চাদের জন্য কিছু একটা করতে হবে। পরে ‘নতুন কুড়ি’ নামের একটি অনুষ্ঠানও শুরু করলাম।’

ষাটের দশকের মাঝামাঝি সময়ে বাংলাদেশ টেলিভিশনে যোগদান করার কারণ জানিয়ে কথাগুলো বলছিলেন দেশের বরেণ্য চিত্রশিল্পী ও বাংলাদেশ টেলিভিশনের পুরোধা ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার।  ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর জন্ম নেয়া শিল্পকলার গুণী এই মানুষটির ৮৩তম জন্মদিন শনিবার। এই বিশেষ দিনে তাকে আমন্ত্রণ জানায় চ্যানেল আই পরিবার। চ্যানেল আইয়ের ডাকে সাড়া দিয়ে শনিবার দুপুর সোয়া বারোটার দিকে চ্যানেল আই ভবনে আসেন তিনি। লাল গালিচা পেতে অভ্যর্থনা জানানো হয় তাকে। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন পাপেট শোর অন্যতম এই কারিগর। এরপর অংশ নেন চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘তারকা কথন’ অনুষ্ঠানে। অনন্যা রুমার প্রযোজনায় অনুষ্ঠানটিতে প্রায় ১ ঘন্টার মতো জীবনের নানা সময়ের স্মৃতি উচ্চারণ করেন মুস্তাফা মনোয়ার।

শুধু তাই নয়। অনুষ্ঠান চলাকালীন সময়ে এক ফাঁকে রঙ তুলিতে ছবিও আঁকেন দেশের গুণী এই চিত্রশিল্পী। এমনকি এক ফাঁকে তার গানের গলাও শোনার সৌভাগ্য অর্জন করেন দর্শকরা। ‘তারকা কথন’ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন মানব জমিনের সম্পাদক ও প্রকাশ মাহবুবা চৌধুরী। ১ সেপ্টেম্বর তারও জন্মদিন। অনুষ্ঠানের শেষে কেক কেটে তাদের জন্মদিন উদযাপন করা হয়।

তার আগে অনেক স্মৃতির ঝাঁপি খুলে বসেন মুস্তাফা মনোয়ার ও মাহবুবা চৌধুরী। কলকাতা আর্ট কলেজ থেকে পাশ করে দেশে আসার পর শিল্পাচার্য জয়নুলের পরামর্শে আর্ট কলেজে পড়ানোর দায়িত্ব নিলেও শেষ পর্যন্ত সেটা ছেড়ে তিনি যোগ দেন বর্তমান বাংলাদেশ টেলিভিশনে। তার পেছনের কারণ জানিয়ে মুস্তাফা মনোয়ার বলেন, পাকিস্তানিদের প্রতি কিছুটা ক্ষোভ থেকেই ইচ্ছে করে টেলিভিশনে যোগ দিয়েছিলাম।

বাচ্চাদের মনে যেন পাকিস্তানিদের নিষেধ বারণ বা কুপ্রভাব না পড়ে সেজন্য ছোটদেরকেই টার্গেট করেন মুস্তাফা মনোয়ার। তারা যেন পাকিস্তানিদের অমূলক কথা বিশ্বাস না করে সত্য ও সুন্দরের প্রতি সজাগ থাকতে পারে সেজন্য ‘নতুন কুড়ি’ কিংবা ‘পাপেট শো’-এর মতো অনুষ্ঠানের প্রবর্তন করেন মুস্তাফা মনোয়ার। সেটাই যেন পরিস্কার তার বক্তব্যে।

এ বিষয়ে তিনি বলেন, শিল্পকলায় বাঙালির যে অবদান সেটাতো অসাধারণ। এটাকে অস্বীকার করবো কি করে। লালন, রবীন্দ্রনাথ, নজরুল আরো কতো কতো বাউল কবি, তাদেরকে বাদ দিয়ে, নিজস্ব কালচার বাদ দিয়ে আমি পাকিস্তানি ভাবাপন্ন হবো কেন? সেজন্য আমি পাপেটটাও তৈরি করলাম। উদ্দেশ্যই ছিলো, বাচ্চারা যেন বুঝে। অনেক বড় কথা হয়তো মানুষ বললে তারা বুঝবে না, কিন্তু পাপেটের মধ্য দিয়ে বললে তারা ঠিকই বুঝে। ওদের সাথে পাপেটের একটা সম্পর্ক আছে।

চিত্রশিল্পে স্বতঃস্ফুর্ত পদচারণা, বাংলাদেশে নতুন শিল্প আঙ্গিক পাপেটের বিকাশ, টেলিভিশন নাটকে অতুলনীয় কৃতিত্ব প্রদর্শন, শিল্পকলার উদার ও মহত্‍ শিক্ষক হিসেবে নিজেকে মেলে ধরেছেন মুস্তাফা মনোয়ার। ব্যক্তি জীবনে প্রাপ্তিও কম নয়। একুশে পদকসহ দেশ বিদেশের নানান সম্মাননায় ভূষিত হয়েছেন এই কিংবদন্তী শিল্পী।

ছবি: ওবায়দুল হক তুহিন

Tags: অনন্যা রুমাচিত্রশিল্পীচ্যানেল আইপাপেট শোমুস্তাফা মনোয়ারলিড বিনোদন
Previous Post

দশকের দীর্ঘ ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ড

Next Post

খাল কেটে কাতারকে আলাদা করবে সৌদি

Next Post
কাতার

খাল কেটে কাতারকে আলাদা করবে সৌদি

এভাবে স্বয়ংক্রিয় গাড়ির খবরে আসুক চায়নি অ্যাপল?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT