চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষুদ্র ঋণে দারিদ্র বিমোচন নাকি পালন?

জসিম উদ্দিন বাদল by জসিম উদ্দিন বাদল
10:36 অপরাহ্ন 05, মার্চ 2017
in অর্থনীতি
A A

বাংলাদেশের দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণের ভুমিকা নিয়ে অর্থনীতিবিদরা মিশ্র মতামত দিয়েছেন। তাদের কেউ কেউ বলছেন, ক্ষুদ্র ঋণ ব্যবস্থা দারিদ্র দূর করতে কিছুটা ইতিবাচক ভূমিকা রেখেছে। আবার কেউ ভিন্নমত পোষণ করে বলছেন, এ ঋণ দারিদ্র দূরীকরণে পুরোপুরি ব্যর্থ, এ ঋণ নিয়ে অনেকে সর্বস্ব হারিয়েছেন; কেউ কেউ ঋণের বোঝা বইতে না পেরে বেছে নিয়েছেন আত্মহত্যার পথ।

ক্ষুদ্র ঋণ নিয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে অর্থনীতিবিদদের সঙ্গে কথা বলে চ্যানেল আই অনলাইন। আলাপে এসব বিষয়ে উঠে আসে।

সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসা করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, ক্ষুদ্র ঋণ কার্যক্রমে গ্রামীণ ব্যাংক এবং ড. মুহম্মদ ইউনূস অনেক অবদান রাখছেন। দরিদ্র্য বিমোচনে ইউনূস ও স্যার ফজলে হাসান আবেদের অবদান সবার ওপরে।

অর্থমন্ত্রীর এই মন্তব্যের সমালোচনা করে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ক্ষুদ্রঋণ দারিদ্র্য কমায় না, এতে দারিদ্র্য লালন-পালন হয়।  যারা এই ঋণের ব্যবসা করে তাদের লাভ হয়। অর্থমন্ত্রী এসব বিবেচনায় না নিয়ে এমন একজনের প্রশংসা করেছেন, যার কারণে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিল হয়ে গেছে।’

ক্ষুদ্র ঋণ দরিদ্র বিমোচনে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেনি বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদ।

তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, যারা দক্ষ, শিক্ষিত ও উদ্যোগী তাদের ক্ষুদ্র ঋণ দেওয়া হয় না। বরং অপেক্ষাকৃত কম শিক্ষিত প্রান্তিক জনগোষ্ঠীকে এই ঋণ দেওয়া হয়। কিন্তু তারা সঠিকভাবে ঋণের অর্থ কাজে লাগাতে পারে না। সাংসারিক কাজে খরচ করে ফেলে। অনেকে ক্ষুদ্র ঋণ নিয়ে সর্বস্ব হারিয়ে ফেলছেন। কেউ ‍কেউ ঋণের বোঝা বইতে না পেরে আত্মহত্যা করেছেন। এসব বিষয় বিবেচনা করলে সহজে অনুমেয় যে, ক্ষুদ্র ঋণ আসলে দরিদ্র বিমোচনে খুব বেশি ভূমিকা রাখতে পারেনি।

তবে ঋণের সুদ ও বিতরণ পদ্ধতিতে পরিবর্তন আনলে কিছুটা ভাল হবে বলে মনে করেন তিনি।

খুব বেশি না হলেও দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ মোটামুটি ভূমিকা রাখছে বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এবি মির্জা আজিজুল ইসলাম।

তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, এর মাধ্যমে কিছু লোক অবশ্যই উপকৃত হয়েছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের- পিকেএসএফের উদ্বৃতি দিয়ে মির্জা আজিজুল বলেন, এই প্রতিষ্ঠানের এক গবেষণায় দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে মানুষ উপকৃত হযেছে।

২০০৭ সালে প্রকাশিত পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, পিকেএসএফের সভাপতি ড. কাজী খলীকুজ্জমানের এক গবেষণায় দেখা গেছে, ৭ শতাংশ মানুষ দারিদ্র সীমার উপরে উঠতে পেরেছে। কেউ কেউ আবার পেছনে চলে গেছে।

ড. এবি মির্জা আজিজুল ইসলামের মতোই মনে করছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিন।

তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, দারিদ্র বিমোচন নয়, দারিদ্র দূরীকরণে ক্ষুদ্র ঋণের ইতিবাচক প্রভাব আছে। তবে সংস্থাগুলোর ঋণের প্রচলিত সুদহার ও ঋণ বিতরণে পরিবর্তন আনতে হবে।

তিনি বলেন, সুদ হার কমাতে হবে। ঋণ দিতে হবে দক্ষ উদ্যোক্তাদের। এতে তারা উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হবে।

Previous Post

ক্ষুদেদের অনুষ্ঠানে গান করেছেন অপি করিম

Next Post

ওবামা প্রশাসন ক্ষমতার অপব্যবহার করেছে কিনা জানতে চেয়েছেন ট্রাম্প

Next Post

ওবামা প্রশাসন ক্ষমতার অপব্যবহার করেছে কিনা জানতে চেয়েছেন ট্রাম্প

আটক

প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় মাদ্রাসা শিক্ষক আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT