চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দিতে ব্যাংকগুলোকে এসএমই ফাউন্ডেশনের আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:06 অপরাহ্ন 06, ডিসেম্বর 2020
in - সেমি লিড, অর্থনীতি
A A
ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ বিষয়ক আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার ক্ষতি কাটিয়ে উঠতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ দিতে ব্যাংকগুলোকে আরো মনযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মাসুদুর রহমান।

রোববার অর্থনৈতিক প্রতিবেদকদের জন্য এসএমই ফাউন্ডেশন এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফ আয়োজিত কর্মশালায় তিনি এ আহ্বান জানান।

ড. মাসুদুর রহমান বলেন, গত ৮ বছরে এসএমই খাতের ঋণ বিতরণের পরিমাণ প্রায় তিনগুণ বাড়লেও পাল্লা দিয়ে বেড়েছে চাহিদাও। তাই অর্থনীতিতে চার ভাগের এক ভাগ অবদান রাখা এসএমই খাতকে টিকিয়ে রাখতে হবে।

কর্মশালায় অনলাইনে যোগ দিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, করোনার দ্বিতীয় ঢেউ যাতে অর্থনীতিকে আরও বেশি কাবু করে না ফেলে, সে জন্য এখন থেকেই সতর্ক থাকতে হবে। স্বাস্থ্য বিধি মেনেই দোকান-পাটসহ অনানুষ্ঠানিক অর্থনীতি চাঙ্গা রাখার চেষ্টা করতে হবে। শিল্প খাতকেও চাঙ্গা রাখতে হবে। শিল্প খাত যেন বসে না যায়, সে জন্য কর্মসংস্থান বজায় রাখতে আরেক দফা কম সুদে ঋণ দেয়ার ব্যবস্থা করতে হবে।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের (এসএমই) প্রণোদনা আরো বাড়ানো দরকার মন্তব্য করে তিনি বলেন, সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ থেকে ঋণ দেয়ার সময় বাড়ানোর পাশাপাশি ঋণ পরিশোধনের সময়ও বাড়াতে হবে। পাশাপাশি কর্মসংস্থান বজায় রাখতে শিল্প খাতের জন্য আর এক দফা ঋণ দেয়ার পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ।

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এসএমই উদ্যোক্তাদের ছোট ঋণ দেয়ার পরামর্শ দিয়ে আতিউর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংক সম্প্রতিকালে অনুমোদন দিয়েছে- সিটি ব্যাংক ও বিকাশ মিলে তারা ১০ হাজার টাকার ছোট ঋণ এসএমইকে দিতে পারে। এটা মাত্র ৩ মিনিটে অনুমোদন হয়ে যায়। এই অভিজ্ঞতা ইতিবাচক হয়ে থাকলে, ছোট ছোট প্রতিষ্ঠানের জন্য মোবাইল ব্যাংকিংয়ের ক্যাশ ফ্লোর হিসাব দেখে ই-কেওয়াইসি নিয়ে ১০, ২০, ৩০ হাজার টাকার মতো ঋণ দেয়া যেতে পারে। ৬ মাস বা এক বছরের জন্য এই ঋণ দেয়া যেতে পারে।

সাবেক এই গভর্নর বলেন, ধোলাই খাল থেকে রপ্তানিমুখী শিল্পের কোনো পণ্য কিনতে হলে ভ্যাট, ট্যাক্স দিতে হয়। কিন্ত চীন থেকে আমদানি করতে সেই পণ্যে ট্যাক্স লাগে না। এই বিষয়ে নীতি সহায়তা দিতে হবে। সেই সঙ্গে গভর্নমেন্ট প্রকিউরমেন্টের একটি অংশ এসএমই’র জন্য বরাদ্দ রাখা উচিত। ভারতে এটা অনেক আগে থেকেই শুরু হয়েছে।

সভায় ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ বলেন, বিভিন্ন হারে কর আরোপের কারণে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কাছ পণ্য কিনতে যে পরিমাণ অর্থ খরচ হয়, তার চেয়ে কম খরচে সেই পণ্য আমদানি করা যায়। তাই বড় শিল্পগুলো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কাছ পণ্য কিনতে চায় না। এ বিষয়ে সরকারের নজর দেয়া প্রয়োজন।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি’র গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এসএমই খাত দেশের অর্থনীতির প্রায় সব খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই খাত অর্থনীতির অন্যতম চালিকাশক্তি- তা শুধু বললেই হবে না, এসএমই উদ্যোক্তাদের উন্নয়নে প্রয়োজনীয় নীতিগত ও আর্থিক সহায়তা নিশ্চিত করতে হবে।

বিআইডিএস-এর সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ বলেন, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি এসএমই ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠানগুলোকে এসএমই উদ্যোক্তাদের জন্য ঋণ বিতরণে কাজে লাগানো উচিত।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইআরএফ-এর সভাপতি শারমীন রিনভী ও সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম প্রমুখ।

Tags: এসএমই
Previous Post

আবরার হত্যা: আদালত বদলির বিষয়ে উচ্চ আদালতের আদেশ দাখিল ২২ ডিসেম্বর

Next Post

আন্তর্জাতিক মানে চলি, এখন টাকার বদলে ডলার কামাই: মালেক আফসারী

Next Post

আন্তর্জাতিক মানে চলি, এখন টাকার বদলে ডলার কামাই: মালেক আফসারী

সুন্দর সাদা ভবন ও ডোমের সঙ্গে সবুজ গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত ২ আসামির জামিন আবেদন খারিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT