চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষুদে উদ্ভাবকদের ড্রোন, রোবট

নাসিমুল শুভ by নাসিমুল শুভ
5:40 অপরাহ্ন 24, জুন 2018
in তথ্যপ্রযুক্তি
A A

বাংলাদেশের আকাশে উড়ছে অত্যাধুনিক সার্ভেইলেন্স ড্রোন, জয় করা সমুদ্র সীমায় কড়া নজর রাখছে চালকবিহীন স্বয়ংক্রিয় জলযান, সোফিয়ার মতো কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট কথা বলছে, প্রশ্নের জবাব দিচ্ছে হেসে-খেলে। এমন কল্পনা যে খুব তাড়াতাড়িই বাস্তব হবে; এমন ভরসাই দিচ্ছে দেশের ক্ষুদে-তরুণ বিজ্ঞানী-উদ্ভাবকরা।

নিজেদের তৈরি ড্রোন, রোবট, চালকবিহীন জলযান, গাড়ি, নবায়নযোগ্য জ্বালানি শক্তি উৎপাদন, নাগরিক সমস্যার সমাধানসহ উদ্ভাবনী সব বিষয়বস্তু এবং মডেল নিয়ে স্কুল পড়ুয়ারা হাজির হয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বিজ্ঞান মেলায়।

রাজধানীর শেরে বাংলা নগরের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ক্ষুদে উদ্ভাবকদের ক্ষুরধার মগজের ঝিলিক দেখা যাচ্ছে তাদের নিয়ে আসা নানা উদ্ভাবনী প্রকল্পে। সব মিলিয়ে এই জাদুঘর প্রাঙ্গনে জমেছে দেশের ভবিষ্যৎ বিজ্ঞান চিন্তার মিলনমেলা।

‘মেধাই সম্পদ, বিজ্ঞান প্রযুক্তিই ভবিষ্যৎ’ এই মূলবাণী নিয়ে আজ ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের এই মেলার উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

তিনি বলেন: দেশকে নতুন প্রজন্ম এগিয়ে নিয়ে যাচ্ছে। বিজ্ঞান-প্রযুক্তির মাধ্যমে প্রগতি আসছে। এখন ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গ্রামের মানুষও পাচ্ছে প্রযুক্তি সুবিধা। ইউনিয়ন ও ঢাকার মধ্য কোনো তফাৎ নেই। গ্রাম থেকেও ভিডিও কলে দেশের বাইরে কথা বলা যাচ্ছে। আমরা যদি আমাদের স্কুল-কলেজগুলোতে বিজ্ঞান চর্চা বাড়াতে পারি, তাহলে বিজ্ঞানের প্রতি আকর্ষণ বাড়বে।

উদ্বোধন অনুষ্ঠানের সভাপতি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায় বলেন: শুধু বিজ্ঞান মেলা করেই শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় এগিয়ে আনা যাচ্ছে যাচ্ছে না। তাই গত বছর থেকে বিজ্ঞান বিষয়ক কুইজ ও অলিম্পিয়াড শুরু করেছি। আশা করছি, আগামী বছর থেকে ইউনিয়ন পর্যায়ে এই আয়োজনটি করার চেষ্টা করবো। আগামী বছর প্রতি জেলা থেকে অন্তত একজন করে প্রতিযোগীকে দেশের বাইরে বিভিন্ন বিজ্ঞান আয়োজনে পাঠানোর চেষ্টা শুরু করা হবে। এবারের মেলায় সারাদেশ থেকে আসা শিক্ষার্থী-শিক্ষক মিলিয়ে ৭০০ জন অংশ নিচ্ছেন। জাদুঘরে ১৯২ টি অস্থায়ী স্টলে তাদের ১৯২ টি প্রকল্প প্রদর্শিত হচ্ছে, কৌতুহলী দর্শনার্থীদের নিজেদের প্রকল্প সম্পর্কে সহজ করে বুঝিয়ে বলছে শিক্ষার্থীরা।

মেলা ঘুরতে ঘুরতে একটি স্টলে দেখা গেলো স্কুল শিক্ষার্থী সাইয়েদুল মোস্তায়িন তরঙ্গ বসে আছেন ‘তারু’র পাশে। তারু তরঙ্গের নিজের হাতে তৈরি হিউম্যানয়েড। লাল ক্যাপ পরা তারুকে দেখে মনে হচ্ছে তরঙ্গের রোবট বন্ধু সে।

তারুকে তৈরি করা সম্পর্কে তরঙ্গ চ্যানেল আই অনলাইনকে বলেন: তারু একটি হিউম্যানয়েড। রোবটটি আমার নিজের ডিজাইন এবয় আমার নিজের করা কোড দিয়ে তৈরি। এটির পুরো সিস্টেমটি চলে অ্যান্ড্রয়েড ফোনের ইনপুটের মাধ্যমে। এটি আমার নিজের ডেভেলপ করা তারু নামের অ্যাপের মাধ্যমে কথা বুঝতে পারে, জবাব দিতে পারে। তাহলে বোঝা যাচ্ছে তারুকে চালানো যায় স্মার্টফোন দিয়েই।

তারু-তরঙ্গকে রেখে মেলায় আরেকটু ঘুরতে চোখ আটকে গেলো কয়েকটি ড্রোনের দিকে। কর্কশিটের তৈরি একটি ড্রোন তো দেখতে হুবহু আফগানিস্তান-পাকিস্তানের আকাশে কড়া নজর রাখা মার্কিন ড্রোনের মতো দেখতে! প্রকল্পের নামেও কেমন যুদ্ধ-যুদ্ধ ভাব, “ফিউচার সোলজার অব বাংলাদেশ”!তবে হালকা-পলকা এই দেশী ড্রোন আপাতত যুদ্ধক্ষেত্রের জন্য সক্ষম না হলেও উড়তে সক্ষম, ভিডিও চিত্র ধারণ করতে সক্ষম বলে জানালেন ড্রোনগুলোর নির্মাতা নরসিংদী থেকে আসা শাওন।

যাক, আপাতত আকাশ সীমার ভবিষ্যৎ প্রহরা নিয়ে নিশ্চিন্ত হওয়ার আশা জাগলো।

আরেকটি স্টলে গিয়ে জয় করে আনা সমুদ্র সীমা নিয়েও দুশ্চিন্তা অবসানের আশা পাওয়া গেলো। চালকবিহীন স্বয়ংক্রিয় বোট বা জলযানের মডেল নিয়ে হাজির ন্যাশনাল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ৪ জন শিক্ষার্থী।দলনেতা রোমান হোসেন জানালেন তাদের নিয়ে আসা এই জলযানটি আসলে একটি স্বয়ংক্রিয় টহল স্পিটবোট। এটি পানির নিচের প্রপেলার এবং উপরে বাতাসে কামড় বসানো প্রপেলারে দিব্যি চলতে সক্ষম। দেশের জলসীমার নিরাপত্তায় জিপিএস সুবিধা সম্বলিত এই স্পিড পেট্রোল বোটের ব্যবহার হবে এমন স্বপ্ন দেখেন তারা। অনেক সময় রাত পেরিয়ে ভোর-সকাল হলেও রাস্তায় বাতি জ্বলতে থাকে, হতে থাকে বিদ্যুৎ অপচয়। এই অপচয় বন্ধের ভাবনা নিয়ে ঢাকায় এসেছে রাঙ্গামাটির কাউখালী ডিগ্রি কলেজের কয়েকজন শিক্ষার্থী।

মেলা ২৪ ও ২৫ জুন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা এবং ২৬ জুন সকাল ১০ টা দুপুর ২ টা পর্যন্ত চলবে।

Tags: ড্রোনবিজ্ঞান মেলারোবটলিড নিউজ
Previous Post

আর্জেন্টিনার ব্যর্থতায় তরুণের আত্মহত্যা

Next Post

আর্জেন্টিনার বিপক্ষে নাইজেরিয়ার ‘যুদ্ধ’ ঘোষণা

Next Post

আর্জেন্টিনার বিপক্ষে নাইজেরিয়ার ‘যুদ্ধ’ ঘোষণা

সাম্পাওলি নন, একাদশ সাজাবেন মেসিরা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT