চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পছন্দের খেলোয়াড় বাছাইয়ের ক্ষমতা হারাচ্ছেন হাথুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:54 অপরাহ্ন 30, জানুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

সফরে থাকা অবস্থায় খেলোয়াড় নির্বাচনের কমিটি থেকে চণ্ডিকা হাথুরুসিংহেকে সরিয়ে দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। চলমান অস্ট্রেলিয়া সফরেই তাৎক্ষণিক ভাবে কার্যকর করা হবে এ সিদ্ধান্ত। এখন থেকে সিলেকশন কমিটির সঙ্গে আলোচনা করে মূল একাদশ নির্বাচনের প্রায় সমস্ত ক্ষমতা থাকবে দলের ম্যানেজার ও অধিনায়কের হাতে।

‘সফরে থাকা অবস্থায় জাতীয় সিলেকশন কমিটির সঙ্গে আলোচনা করে একটি দল বাছাই করাতে পারবেন দলের ম্যানেজার ও অধিনায়ক। সিদ্ধান্ত গ্রহণের বেশিরভাগ ক্ষমতা থাকবে ম্যানেজার ও অধিনায়কের হাতে। আর সিলেকশন কমিটি সঠিক দল গঠনে সবরকম সহযোগিতাই করবে।’ বুধবার বিবৃতিতে এরকমই জানিয়েছে এসএলসি।

শ্রীলঙ্কার সাবেক বোর্ড প্রধান সুরাঙ্গা সুমাথিপালা সফরে থাকা অবস্থায় দল নির্বাচনে হাথুরুকে সমস্ত ক্ষমতাই দিয়েছিলেন। বাংলাদেশের কোচ থাকার সময়ও এই ক্ষমতা ভোগ করতেন লঙ্কান কোচ। ক্ষমতা পেয়েই টেস্ট দলের নেতৃত্ব থেকে অ্যাঞ্জেলো ম্যাথুজকে সরিয়ে দিয়ে বিতর্কের জন্ম দেন হাথুরু। দল থেকে সরিয়ে দেয়া হয়েছে অনেক সিনিয়র ক্রিকেটাকেও।

তবে দায়িত্বের এপর্যায়ে এসে হাথুরুর ক্ষমতায় হস্তক্ষেপ করতেই হল এসএলসিকে। কারণ শ্রীলঙ্কান ক্রীড়া সংবিধান অনুযায়ী সফরে থাকা অবস্থায় দলের ম্যানেজারই পালন করবেন প্রধান নির্বাচকের দায়িত্ব। নতুন দায়িত্বে কেবল কোচিং করানো ছাড়া অন্য কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে পারবেন না হাথুরু। অতীতে এতটা ক্ষমতাশূন্য করা হয়নি আর কোনো লঙ্কান কোচকে।

অবশ্য এর পেছনে দায় আছে হাথুরুর নিজেরও। তার কোচিংয়ে তিন ফরম্যাটে ৪২ আন্তর্জাতিক ম্যাচে কেবল ১৪টিতে জয় পেয়েছে লঙ্কানরা, হেরেছে ২৪টিতে। দলের অভ্যন্তরীণ শৃঙ্খলার অবস্থাও বেশ নাজুক। কোচ নিয়ে অসন্তোষ আছে একাধিক সিনিয়র খেলোয়াড়দের মাঝে।

হাথুরুর ক্ষমতা কমানোর নির্দেশ এসেছে সরাসরি লঙ্কান ক্রীড়া মন্ত্রণালয় থেকে। মন্ত্রণালয়ের মতে ‘একটি কার্যকর ও স্বচ্ছ নির্বাচন পদ্ধতি’ চালু করার জন্যই এ সিদ্ধান্ত। তবে দল নির্বাচন করতে না পারলেও সুপারিশ করার ক্ষমতা দেয়া হয়েছে হাথুরুকে। অর্থাৎ, পছন্দের খেলোয়াড়কে দলে পেতে চাইলে অধিনায়ক, ম্যানেজার ও নির্বাচকদের কাছে অনুরোধ করতে পারবেন তিনি।

Tags: চণ্ডিকা হাথুরুসিংহেলিড স্পোর্টসশ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড
Previous Post

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

Next Post

বাণিজ্য মেলার পাশে বিরাট ছিনতাইকারী চক্র, আটক ৬

Next Post

বাণিজ্য মেলার পাশে বিরাট ছিনতাইকারী চক্র, আটক ৬

শিগগির আসছে ‘ফাগুন হাওয়ায়’ এর প্রথম গান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT