চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষমতায় যেতে ওঁত পেতে থাকা বিএনপির জন্মগত অভ্যাস: কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:33 অপরাহ্ন 23, নভেম্বর 2020
in - সেমি লিড, রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতায়যেতে ওঁত পেতে থাকা বিএনপির জন্মগত অভ্যাস।

আজ সোমবার সকালে নোয়াখালী জেলার তাঁর নির্বাচনী এলাকার কোম্পানিগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও অসচ্ছল, ত্যাগী এবং প্রয়াত নেতাকর্মীদের পরিবারের মাঝে অনুদান বিতরন ও প্রয়াত নেতাকর্মীদের স্মরণ সভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

অসচ্ছল ও অসুস্থ লোক যে দলেরই হোক তাদের সাহায্য সহযোগিতা করতে দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়,তাই ক্ষমতার অপব্যবহার করবেন না। অসচ্ছল ও অসুস্থ লোক যে দলেরই হোক তাদের সব সময় সাহায্য সহযোগীতা করবেন।

তিনি বলেন, আমার নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যেই প্রায় সবকিছুই পূরণ করা হয়েছে, প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে এবং গ্যাস সরবরাহ শিগগিরই দেয়া হবে।

নোয়াখালীতে ইতিমধ্যেই সড়ক যোগাযোগ অবকাঠামো উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ফেনী-চৌমুহনী-সোনাপুর চারলেন প্রকল্প চলমান রয়েছে এবং রেল যোগাযোগ আরও উন্নত করতে নেয়া হচ্ছে পরিকল্পনা। দাগনভূইয়া-বসুরহাট-কবিরহাট-সোনাপুর সড়ক প্রশস্তকরণ ছাড়াও কবিররহাট-সোনাপুর সড়কের বাঁক সরলীকরণ করা হয়েছে।

একটি দল আন্দোলন এবং নির্বাচনে একের পর এক ব্যর্থ হয়ে জনগণের উপর প্রতিশোধ নিতে আবার আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্লজ্জভাবে বলে তারা নাকি আগুন সন্ত্রাসে বিশ্বাসী নয়। গানপাউডার দিয়ে মানুষ পোড়ানো বিএনপির অপরাজনীতির ধারাবাহিকতা।

বিএনপিকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, এখনও সময় আছে আগুন নিয়ে খেলবেন না। মানুষের জীবন এবং সম্পদ ধ্বংসের রাজনীতি প্রকারান্তরে জনগণের কাছে আপনাদের রাজনীতির অপমৃত্যু ঘটতে পারে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি মুখে গণতন্ত্রের কথা বলে প্রকাশ্যে এবং গোপনে অগণতান্ত্রিক চর্চায় কোন ফল আসবে না। জনগণ আপনাদের কাছে রাজপথ লিজ দেয় নি যে দখলে নিবেন। অপদখল থেকে কীভাবে রাজপথ মুক্ত করতে হয় জনগণ তা জানে।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনীতিতে নেতারা হবেন আদর্শগত শিক্ষক, তাদের অনুসরণ করতে হবে। ভূমিদস্যু, সন্ত্রাসী, চাঁদাবাজ, নারী অবমাননাকারীর সাথে যারাই জড়িত তাদের জন্য আওয়ামী লীগে দরজা চীরকালের জন্য বন্ধ।

এসময় কোম্পানিগঞ্জ প্রান্তে বক্তব্য রাখেন কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান,সাধারণ সম্পাদক নূরনবী চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন এবং বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

Tags: আওয়ামী লীগওবায়দুল কাদের
Previous Post

বঙ্গবন্ধুর ভাস্কর্য: চরমোনাই-মামুনুলদের ষড়যন্ত্র

Next Post

শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ভার্চুয়াল বৈঠকে সাক্ষর হতে পারে ৪টি সমঝোতা স্মারক

Next Post
শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ভার্চুয়াল বৈঠকে সাক্ষর হতে পারে ৪টি সমঝোতা স্মারক

Pfizer COVID-19 ভ্যাকসিনের সিরিঞ্জ ও বোতল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

থমকে যাওয়া সভ্যতায় আশার আলো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT