চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষতিপূরণের বিষয়টা এখন ইউএস বাংলার: কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:48 অপরাহ্ন 13, মার্চ 2018
in রাজনীতি
A A
খালেদা জিয়া-বিএনপি-ওবায়দুল কাদের

ফাইল ফটো

কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৫০। ৩২ বাংলাদেশি যাত্রীর অনেকে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছেন কিংবা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

এ ঘটনায় সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে? জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছে,’ এখানে কে কী দিল বা করলো তার জন্য তো হতাহতদের পরিবার বসে নেই। কারও পরিবারই টাকার জন্য বসে নেই। অনেক ক্ষতি হয়ে গেছে। সেই ক্ষতিপূরণের বিষয়টা এখানে ইউএস বাংলার। সরকার যদি সেরকম কিছু দেয় সেটা বৈধভাবে আলাপ আলোচনা করে তারপর।’

মঙ্গলবার মিরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ বস্তিবাসীকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলন।

উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় আহত ও নিহদের প্রতি সরকার অনেক বেশি আন্তরিক জানিয়ে ওবায়দুল কাদের বলেন: জীবনের ক্ষতি কোন দিন পূরণ হবে না। সরকার এই ব্যপারে কতটুকু আন্তরিক তার প্রমাণ প্রধানমন্ত্রী তার সফর ২৬ঘন্টা কমিয়ে আজ বিকেলে ঢাকা নামছেন।

‘আপাতত যারা মারা গেছে তাদের দাফন কাফন করতে হবে। দাফন কাফনটা হচ্ছে বড়। অসুস্থদের চিকিৎসার বিষয়টা এখন সরকার বেশি মনোযোগ দিচ্ছে।’

খালেদা জিয়ার জামিনের বিষয়টি তুলে ধরে, বিএনপির সঙ্গে সরকারের কোন ধরনের সমঝোতা হয়েছে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন,’আমরা আদালতের ভারডিক্টকে বিশ্বাস করি। কোর্ট খালেদা জিয়াকে দণ্ড দিয়েছিলো, এখন জামিন দিয়েছে। সেই দণ্ডেও সরকারের কোন হস্তক্ষেপ ছিলো না, এখনও নেই। এখানে সমঝোতার বিষয় আসে কোথা থেকে?’

বিএনপি তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন: বিএনপি তলে তলে অনেক আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এখনও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, আমরা তো তৃণমূলের খবর জানি। তারা নির্বাচনী কাজ ঠিকঠাক চালিয়ে যাচ্ছে, এতে তাদের কোন সমস্যা হচ্ছে না।

রাজধানীর মীরপুরে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থদের একশত টন চাল ও দশ লাখ টাকা দিচ্ছে সরকার।

Tags: আওয়ামী লীগ সাধারণ সম্পাদকইউএস বাংলাওবায়দুল কাদেরনেপালে উড়োজাহাজ দুর্ঘটনা
Previous Post

বার্সেলোনাকে সুখবর দিলেন ইনিয়েস্তা

Next Post

সফর সংক্ষিপ্ত করে দেশের পথে প্রধানমন্ত্রী

Next Post
Prime Minister

সফর সংক্ষিপ্ত করে দেশের পথে প্রধানমন্ত্রী

বাপ্পা-কোনাল

বাপ্পা-কোনাল এর গানের মডেল তাসনুভা তিশা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT