চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষতিপূরণের আশায় ভারতে বাঘের মুখে বৃদ্ধরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:19 অপরাহ্ন 05, জুলাই 2017
in অদ্ভুতুড়ে
A A
বাঘ

ভারতের উত্তর প্রদেশের পিলিভিত টাইগার রিজার্ভ (পিটিআর) কর্তৃপক্ষের সন্দেহ, স্থানীয় লোকজন পরিবারের বৃদ্ধ সদস্যদের অভয়ারণ্যের গভীরে পাঠিয়ে দিচ্ছে বাঘের খাবার হিসেবে। তারপর তাদের মৃতদেহ এনে কাছাকাছি মাঠগুলোতে ফেলে রেখে বাঘের হামলা হিসেবে দেখিয়ে সরকারের কাছ থেকে লাখ লাখ রুপি ক্ষতিপূরণ দাবি করছে।

তাই অদ্ভুত এবং একই সঙ্গে মারাত্মক নির্মমতার এই ঘটনা ঘটার আশঙ্কা করছে রিজার্ভ কর্তৃপক্ষ।

সাম্প্রতিক সময়ে ওই এলাকায় বাঘের আক্রমণে বয়স্ক ব্যক্তিদের নিহত হওয়ার সংখ্যা বেড়ে গেছে। গত ১৬ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত শুধু মালা ফরেস্ট রেঞ্জ এলাকায়ই এমন সাতটি মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে।

কেন্দ্রীয় সরকার পরিচালিত সংস্থা ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো’র (ডব্লিউসিসিবি) কলিম আথার পিলিভিত এলাকায় হওয়া বাঘের হামলায় মৃত্যুর ঘটনাগুলো পর্যবেক্ষণ করে নিহতদের পরিবারের সম্পৃক্ততার বিষয়ে সিদ্ধান্তে আসেন। তিনি পিটিআর ও এর আশপাশে হওয়া এ ধরণের হামলাগুলো যাচাই করেন, প্রতিটি ঘটনা ও মৃতদেহ উদ্ধারের স্থানগুলো আলাদা আলাদা করে খতিয়ে দেখেন।

এছাড়া আথার স্থানীয়দের বক্তব্যও নেন। অবশেষে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে তিনি এর ওপর একটি প্রতিবেদন তৈরি করে ডব্লিউসিসিবি’তে পাঠিয়েছেন। টাইমস অব ইন্ডিয়াকে তিনি জানিয়েছেন, এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেয়ার দায়িত্ব ব্যুরো ন্যাশনাল টাইগার কনজার্ভেশন অথরিটি’র ওপর ছেড়ে দিয়েছে।

রিজার্ভের ভেতর কেউ বাঘের আক্রমণে মারা গেলে আত্মীয়রা ক্ষতিপূরণ পায় না। এ কারণেই লাশগুলো কাছের মাঠগুলো এনে ফেলে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে।

অবশ্য স্থানীয়দের দাবি, বয়োজ্যেষ্ঠরা স্বেচ্ছায়ই পরিবারের স্বার্থে নিজেদের জীবন উৎসর্গ করছেন।

ষাটোর্ধ্ব কৃষক জারনাইল সিং টাইমস অব ইন্ডিয়াকে বলেন, যেহেতু লোকজন বাঘের অভয়ারণ্য বানিয়ে ফেলার কারণে বন থেকে আর সম্পদ আহরণ করতে পারছে না, সেহেতু বৃদ্ধরা মনে করেন, তাদের পরিবারকে দারিদ্র্য থেকে বাঁচাতে এটাই একমাত্র উপায়।

Tags: বাঘভারত
Previous Post

রাজধানীতে চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা

Next Post

চাপ নয়, সহযোগিতা চায় ইসি

Next Post

চাপ নয়, সহযোগিতা চায় ইসি

অস্ট্রেলিয়ায় বিজয়-লিটনদের নাটকীয় জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT