চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ক্ষতিগ্রস্ত হবে মিয়ানমারের অর্থনীতি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:51 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে ঘটে যাওয়া সামরিক অভ্যুত্থানের পর ব্যবসায়ী ও বিশ্লেষকরা ধারণা করছেন এতে দেশটির অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান জানিয়েছে এরই মধ্যে এই অভ্যুত্থানের কারণে বিলিয়ন বিলিয়ন অর্থের বিদেশি বিনিয়োগ ঝুঁকিতে পড়েছে।

এই অঞ্চলের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি মিয়ানমারের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রও। তবে যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞায় তেমন প্রভাব আসবে না বলেই ধারণা করা হচ্ছে কারণ মিয়ানমারে সবচেয়ে বেশি বিনিয়োগ আসে এশিয়া থেকে।

বিশ্বব্যাংকের হিসাব মতে, মিয়ানমারে গতবছর সব থেকে বেশি বিনিয়োগকারী ছিল সিঙ্গাপুর।  মোট বিনিয়োগের ৩৪ শতাংশ এসেছিল এখান থেকে। আর হংকংয়ের ছিল ২৬ শতাংশ।

২০২০ অর্থবছরে মিয়ানমারে বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) প্রতিশ্রুতি ছিল ৫.৫ বিলিয়ন মার্কিন ডলার। যেটা শেষ হয় সেপ্টেম্বরে।

তবে এবছর করোনাভাইরাস মহামারীর কারণে এই সংখ্যায় ঘাটতির আশঙ্কা করা হয়েছিল আগে থেকেই।

চীনের পরিস্থিতি
ভ্রিয়েনস এবং পার্টনার সরকারের উপদেষ্টা, তারা বর্তমানে ৩ বিলিয়ন থেকে ৪ বিলিয়ন মার্কিন ডলারের বিদেশি ক্লায়েন্ট বিনিয়োগ নিয়ন্ত্রণ করছে মিয়ানমারে। এসব প্রকল্প মূলত শক্তি, অবকাঠামো ও টেলিকমিউনিকেশন নিয়ে।

ফার্মটির ম্যানেজিং পার্টনার হ্যান্স ভ্রিয়েন বলেন, সেসবই এখন ঝুঁকিতে আছে। দেশটি এখন করোনাভাইরাসের জন্য প্রবলভাবে ক্ষতিগ্রস্ত এবং বিনিয়োগের আশা হারাচ্ছে। আর নিষেধাজ্ঞারও মিয়ানমারের উপর ভালো প্রভাব থাকবে। পশ্চিমা ও জাপানি কোম্পানিগুলো মিয়ানমারে বিনিয়োগে দ্বিতীয়বার ভাবছে। যুক্তরাষ্ট্র যেহেতু নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে তাই ভ্রিয়েন্সের মতে ব্যবসা ঘুরে যেতে পারে চীনের দিকে।

নিষেধাজ্ঞার প্রভাব
নামপ্রকাশে অনিচ্ছুক ইয়াঙ্গুনকেন্দ্রিক এক ব্যবসায়ী বলেন, স্বস্তির বিষয় এই যে, অভ্যুত্থানটি এখনো পর্যন্ত শান্তিপূর্ণ।  তিনি বলেন, এখনও পর্যন্ত কোনো প্রতিবাদ নেই। কিন্তু আবেগগুলো খুবই কঠিন এবং জনগণের মন বিষন্ন।

এই ব্যবসায়ী আরও বলেন, এর প্রভাব অর্থনীতিতে পড়বেই। তবে সেটা কতটা কঠোর হবে তা নির্ভর করবে নিষেধাজ্ঞা কি বিস্তারিত নাকি তা শুধু অভ্যুত্থানের নেতাদের উপরই পড়বে।  তবে সেটা খুব বিস্তৃত হবে না বলেই মনে করা হচ্ছে কারণ সেখানে বিদেশি বিনিয়োগের বড় অংশ আসে এশিয়া থেকে।

প্রথা অনুযায়ী গণতন্ত্র
আমেরিকান আপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট স্টিফেন লামার বলেন, অনেক ব্যবসায়ী গ্রুপের সদস্য মিয়ানমারে ব্যবসা করেন। তারা এই অভ্যুত্থানকে খুবই ভাবনার হিসেবে দেখছেন।  এই সমস্যার শান্তিপূর্ণ সমাধানই তাদের চাওয়া যেন সেখানকার পরিশ্রমী মানুষগুলোর তৈরি অর্থনৈতিক উন্নতি থেমে না যায়। ফলে প্রভাব তো পড়বেই।

বাণিজ্য বন্ধ
এরই মধ্যে মিয়ানমারের অভ্যুত্থানের প্রভাব পড়তে শুরু করেছে তালিকাভুক্ত কোম্পানিগুলোর উপরে। মিয়ানমার কেন্দ্রিক ইয়োমা স্ট্র্যাটেজিক হোল্ডিংস বাণিজ্য বন্ধের কথা বলেছে সিঙ্গাপুরে। মিয়ানমারের রিয়াল এস্টেট, খাবার, পানীয় ও অটোমোটিভ ও অর্থনৈতিক সেবা নিয়ে আগ্রহ রয়েছে ইয়োমার।

কোম্পানিটির প্রধান নির্বাহী মেলভিন পুন বলেন, মিয়ানমারের কোনো তথ্য না থাকায় বাণিজ্য বন্ধ করতে হলো।

ধীর উন্নতি
এমনিতেই এই অর্থ বছরে কম অর্থনৈতিক উন্নয়নের প্রত্যাশা করা হয়েছে মাত্র ২ শতাংশ। আর বলা হয়েছে দারিদ্র্য বেড়ে ২০১৯ সালের ২২.৪ শতাংশ থেকে হতে পারে ২৭ শতাংশ।

অর্থনৈতিক তথ্যের সংস্থা ফিচ সোলিউশনের অনিতা বসু বলেন, অভ্যুত্থানের আগে পরবর্তী অর্থবছরে ৬ শতাংশ উন্নয়নের কথা বলা হয়েছিল।  বর্তমানে ধারণা করা হচ্ছে সেটা অর্ধেকে নেমে আসবে। তবে বিদেশি বিনিয়োগে এই অভ্যুত্থানের প্রভাব পড়বে কিনা তা এখনো নিশ্চিত নয়।

তিনি যোগ করেন এতে সবচেয়ে প্রভাবিত হবে এশিয়ার বিনিয়োগকারীরা। তাই তাদের বেশ কিছু প্রতিক্রিয়া এখন দেখা যাচ্ছে।

সেনাবাহিনী ও বেসামরিক সরকারের মধ্যে নির্বাচনে জালিয়াতি নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে চলমান উত্তেজনার মধ্যেই সোমবার মিয়ানমারে সেনা অভ্যুত্থান ঘটে।

তার পরপরই এনএলডির শীর্ষ নেত্রী অং সাং সু চি, দেশটির প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সদস্যসহ প্রভাবশালী রাজনীতিকদের আটক করে সেনাবাহিনী।

পরে সেনাবাহিনী এক ঘোষণায় জানায়, আগামী ১ বছরের জন্য মিয়ানমারের ক্ষমতায় থাকবে তারা।

Tags: অভ্যুত্থানঅর্থনীতিব্যবসামিয়ানমার
Previous Post

বছর ঘুরে আবারও মঞ্চে ‘কঞ্জুস’

Next Post

‘আফগানিস্তানের সাথে কী হয়েছিল মনে রাখতে চাই না’

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আফগানিস্তানের সাথে কী হয়েছিল মনে রাখতে চাই না’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন শনাক্ত ৫২৫, সুস্থ ৫১২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT