চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ক্ষতটা অনেকদিন থাকবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:50 পূর্বাহ্ন 12, জুলাই 2018
in ফুটবল, স্পোর্টস
A A

মস্কোতে শুরুতে এগিয়ে গিয়েও ক্রোয়েশিয়ার কাছে ২-১ গোলে হারের ক্ষতটা অনেকদিন থাকবে বলে জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। ম্যাচ শেষে স্বপ্নভঙ্গের বেদনার এই রূপ তুলে ধরেন টুর্নামেন্টে ৬ গোল করে গোল্ডেন বুটের দাবিদার এ তারকা।

‘ম্যাচটা অনেক কঠিন ছিল। আমরাও নিজেদের ঢেলে দিয়েছিলাম। একটা ৫০-৫০ ম্যাচ ছিল এটি। দুঃখজনক যে আমরা জিততে পারিনি। আমরা যখন এই ম্যাচটির দিকে ফিরে তাকাবো, আমরা দেখব নিজেরা সাবই সর্বোচ্চটা দিয়েই লড়েছি।’

এমন হারকে কেবল হৃদয়বিদারকই বলছেন কেন, ‘আমরা অনেক পরিশ্রম করে এ পর্যন্ত এসেছিলাম। এই হারের ক্ষতটা আমাদের অনেকদিন বয়ে বেড়াতে হবে। টুর্নামেন্ট শুরুর আগে আমরা কখনো চিন্তা করিনি এতো সুন্দর যাত্রা আমাদের হবে। কিন্তু আজ আমাদের থেমে যেতে হল।’

ম্যাচের তিন মিনিটের সময় ক্রোয়েশিয়ার বক্সের একটু বাইরে ফ্রি-কিক পায় ইংল্যান্ড। ডেলে আলী বল নিয়ে ঢুকতে গেলে তাকে ফাউল করেন মদ্রিচ। শট নিতে আসেন কাইরেন ট্রিপিয়ার। ডান পায়ের বাঁকানো ফ্রি-কিকে দৃষ্টিনন্দন গোলে জাল খুঁজে নেন।

শুরুতেই পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি ক্রোয়েটরা। তবে ইংলিশরা আর সাফল্য পায়নি। ৬৮তম মিনিটে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান ইভান পেরিসিচ। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হয়। অতিরিক্ত সময়ের খেলার প্রথম ১৫ মিনিটেও গোল আসেনি। ১০৯তম মিনিটে মারিও মানজুকিচ গোলে নিজেদের ইতিহাসের প্রথমবার ফাইনাল নিশ্চিত করে ক্রোয়েশিয়া। স্বপ্নভঙ্গ কেনের দলের।

এগিয়ে যাবার পরও কেনো জয়টা হাতছাড়া হল এমন প্রশ্নে কেন জবাব, ‘প্রথম গোল বাদেও আমরা বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলাম। কিন্তু কাজে লাগাতে পারিনি। আমরা বলের উপর ঠিকমতো নিয়ন্ত্রণ নিতে পারিনি। আসলে এমন বড় মাপের খেলায় অনেক যদি-কিন্তু থাকবে, কিন্তু আমরা পরাজিত।’

‘ম্যাচে কি ভুল হয়েছে সেটা বলা মুশকিল এবং কঠিনও বটে। আমাদের আরো ভালো খেলা উচিত ছিল। অবশ্যই ক্রোয়েশিয়া ভালো খেলেই জয় ছিনিয়ে নিয়েছে।’ যোগ করেন ইংলিশ অধিনায়ক।

Tags: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
Previous Post

সাজার বিরুদ্ধে খালেদার আপিল শুনানি শুরুর নির্দেশ

Next Post

সমস্যা জর্জরিত কালিকাপুরের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিদ্যালয়টি

Next Post

সমস্যা জর্জরিত কালিকাপুরের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিদ্যালয়টি

‘সময় যত গড়িয়েছে, আমরা জাত চিনিয়েছি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT