চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের ফের মহাসড়ক অবরোধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:30 পূর্বাহ্ন 09, এপ্রিল 2018
in বাংলাদেশ
A A

রোববার রাতভর কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ এনে দায়ীদের শাস্তি এবং কোটা সংস্কারের দাবিতে ফের বিভিন্ন মহাসড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ইতোমধ্যে ক্লাস বর্জন করে মহাসড়ক অবরোধ করেছে রাজশাহী, জাহাঙ্গীরনগর ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার সকাল থেকে সকল প্রকার ক্লাস ও পরীক্ষা বর্জন করে স্লোগান দিতে দিতে মহাসড়কে অবস্থান নিতে থাকে তারা। এতে মহাসড়কে আটকে আছে শত শত যানবাহন। এর ফলে সীমাহীন দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ:
কোটা সংস্কারের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

সকল প্রকার ক্লাস বর্জন করে সোমবার সকাল ১০টার দিকে স্লোগান দিতে দিতে মহাসড়কে অবস্থান  নেয় তারা।

জানা যায়: সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে আসে।

পরে সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয়। এতে রাস্তার দু’পাশে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। আটকে পড়েছে দুরপাল্লার যানবাহন।

এ অন্দোলনের কারণে ছেড়ে যায়নি বিশ্ববিদ্যালয়ের কোন বাস।

রাবির কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক মাসুদ মুন্নাফ বলেন: ‘আমরা একটা খবর পেয়েছিলাম যে ঢাবিতে আমাদের এক আন্দোলনকারী বন্ধু নিহত হয়েছে। কিন্তু বিষয়টি নিশ্চিত হওয়ার আগেই শিক্ষার্থীদের আর দমিয়ে রাখা যায়নি। তারা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে বের হয়ে যায়। আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা আজ ক্লাস বর্জন করেছে। তবে সব ধরনের পরীক্ষা এই কর্মসূচির বাইরে থাকবে।’

আন্দোলনকারীরা ৭২ঘন্টার আল্টিমেটাম দিয়েছে। এই সময়ের মধ্যে তাদের দাবি পূরণ না হলে তারা এ আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে।

বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ
কোটা সংস্কারের দাবিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকে ক্লাস বর্জন করে সড়কে অবস্থান নেন তারা। এতে করে আটকে পড়েছে বরিশাল-পটুয়াখালী সহ ওই রুটে চলাচলকারী সব যানবাহন।

জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
সোমবার সকাল সকাল ১১টার দিকে কোটা সংস্কারের দাবিতে পুনরায় মহাসড়কে অবস্থান নিয়েছ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সকাল থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে বিভিন্ন অনুষদের সামনে অবস্থান নিতে থাকে তারা। এরপর স্লোগান দিতে দিতে মিছিল সহকারে মহাসড়কে এসে অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এতে করে যান চলাচল বন্ধ রয়েছে ঢাকা-আরিচা মহাসড়কের। সাঁজোয়া যানসহ অবস্থান নিতে দেখা গেছে পুলিশকে।

Tags: অবরোধআন্দোলনকোটা সংস্কারলিড নিউজ
Previous Post

‘মিশরীয় মেসি’র জন্য ইসকোকেও ছাড়তে রাজি রিয়াল

Next Post

হামলাকারীরা সাধারণ শিক্ষার্থী নয়, এরা প্রশিক্ষিত একটি দল: ঢাবি উপাচার্য

Next Post
ভিসি

হামলাকারীরা সাধারণ শিক্ষার্থী নয়, এরা প্রশিক্ষিত একটি দল: ঢাবি উপাচার্য

মেসি ও পিএসজিকে ঘিরে নেইমারের রহস্যজনক বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT