চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লাসে ফিরতে পারেন শিক্ষকরা

মোস্তফা মল্লিক by মোস্তফা মল্লিক
12:40 পূর্বাহ্ন 19, জানুয়ারি 2016
in অন্যান্য, শিক্ষা
A A

বেতন কাঠামোয় অসঙ্গতি নিয়ে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচনা ফলপ্রসু হওয়ায় আবারও ক্লাসে ফিরতে পারেন শিক্ষকরা। আজ মঙ্গলবার বিকেলে এই বিষয়ে আলোচনায় বসবেন শিক্ষকরা।

তবে এখনও অবরোধ প্রত্যাহার করেননি আন্দোলনরত শিক্ষকরা। সভা শেষেই জানা যাবে তাদের নতুন কর্মপন্থা।   

মাস্টার দা সূর্যসেন হলের প্রাধ্যক্ষ ড. এএসএম মাকসুদ কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে শিক্ষকদের দাবির বিষয়টি তিনি দেখবেন বলে আশ্বস্ত করে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। আমরা বলেছি ফেডারেশনের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে মিটিং করে পরবর্তী পদক্ষেপ নেবো।

সেসব বিষয় নিয়েই আজ বিকেল ৫টায় সাধারণ সভায় বসবেন শিক্ষকরা। তারপর সবার মতামত নিয়েই নতুন কর্মপন্থা ঠিক করা হবে।

অষ্টম জাতীয় বেতন স্কেল ও মর্যাদার বৈষম্য নিয়ে আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন নেতাদের সঙ্গে সোমবার গণভবনে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে তিনি শিক্ষকদের দাবিদাওয়া পূরণের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।

দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির মোর্চা শিক্ষক সমিতি ফেডারেশন অষ্টম বেতন কাঠামোয় ‘অসঙ্গতি’ নিরসনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন।

সর্বশেষ গত ১১ জানুয়ারি থেকে কর্মবিরতি পালন করছেন তারা।

Tags: পে-স্কেলবেতন কাঠামোয় অসঙ্গতি
Previous Post

দল-উপদল-কোন্দল

Next Post

ট্রাম্প বিরোধী শক্ত অবস্থান নিয়ে আলোচনায় টিউলিপ

Next Post

ট্রাম্প বিরোধী শক্ত অবস্থান নিয়ে আলোচনায় টিউলিপ

কথা রেখেছেন আসিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT