চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লাবের মালিক ইব্রাহিমোভিচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:24 অপরাহ্ন 27, নভেম্বর 2019
in ফুটবল, স্পোর্টস
A A

সুইডিশ ক্লাব হ্যামারবাই আউটফিট বুধবার এক ঘোষণায় জানিয়েছে, এখন থেকে ক্লাবটির একটি অংশের মালিকানায় থাকছে জ্লাতান ইব্রাহিমোভিচের নাম। তবে কীভাবে, কত অংশের মালিক হয়েছেন সুইডেনের সাবেক ফরোয়ার্ড তা খোলাসা করেনি কর্তৃপক্ষ।

ইব্রাহিমোভিচ এর আগে ক্লাবের লোগো লাগানো একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। যা দেখে ভক্তরা মন্তব্য করেছিল, যুক্তরাষ্ট্রের ফুটবল লিগ এমএলএস ছেড়ে আবারও হয়ত নিজ দেশে খেলতে আসছেন ইব্রা। তিনি ফিরছেন ঠিকই, তবে খেলোয়াড় হিসেবে নয়, ক্লাবের মালিক হয়ে।

হ্যামারবাইয়ের কত শেয়ারের মালিক হচ্ছেন ইব্রাহিমোভিচ তা এখনই জানাতে রাজি নয় ক্লাবটি। মালিকানা হস্তান্তর এখনো প্রক্রিয়াধীন আছে বলেও জানানো হয়েছে। ইব্রা মালিক হওয়ায় বড় রকমের সাফল্যের আশায় আছে দলটি। আশা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলারও।

‘চুক্তিটি আমাদের জন্য এখনো নতুন, তবে অবশ্যই রোমাঞ্চকর। একদম ঠিকসময়ে হয়েছে চুক্তি। আমরা শেষ কয়েকবছরে বেশ উন্নতি করেছি এবং আগামী বছরেই ইউরোপে খেলবো আশা করি।’ ক্লাবটির চেয়ারম্যান রিচার্ড ফন ইয়ক্সকুলের প্রত্যাশা এমনই।

Tags: জ্লাতান ইব্রাহিমোভিচলিড স্পোর্টস
Previous Post

‘মোস্তাফিজ সঠিক লেংথে বল করতে পারছে না’

Next Post

দুঃস্বপ্ন মানুষের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়!

Next Post

দুঃস্বপ্ন মানুষের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়!

হলি আর্টিজান-আসামিরা এজলাসে

জঙ্গিবাদ দমনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT