চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লান্তদিনে বড় লিডের শঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:39 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2018
in স্পোর্টস
A A

দশ উইকেট দূর আকাশের তারা। তিন উইকেটে ৫০৪ রানে তৃতীয়দিন শেষ করা শ্রীলঙ্কা কোথায় থামবে, সেই চিন্তাই এখন শক্ত মাটির মতো বাস্তব সারাদিন বলকুড়ানো বাংলাদেশি বোলারদের কাছে।

পাটা উইকেটে টস জিতে বাংলাদেশ কতটা খুশি হয়েছিল, সেটা প্রথমদিন শেষে তামিম ইকবালের কথায় বোঝা গিয়েছিল। অথচ সেই বাংলাদেশ ৫১৩ রানে দশ উইকেট হারায়।

বাংলাদেশি বোলারদের প্রথম নাচনটা নাচান ধনঞ্জয়া ডি সিলভা (১৭৩) এবং কুশল মেন্ডিস (১৯৬)। দুজনে দ্বিতীয় উইকেটে ৩০৮ রান যোগ করেন। রানের হিসেবে শ্রীলঙ্কার এটি অষ্টম সেরা জুটি।

দুজনকেই দুর্ভাগ্যের চাঁদ দেখতে হয়েছে। সিলভা ২২৯ বল খেলে মোস্তাফিজের বলে পুল করতে যেয়ে লিটন দাসের হাতে ক্যাচ দেন। ১৭৩ রান করার পথে ২১টি চার, একটি ছয় হাঁকান। মেন্ডিসের দুঃখটা আরও বড়। ডাবল সেঞ্চুরি থেকে মাত্র চার রান দূরে থাকতে ধরা পড়ে যান। তাকে ফেরান তাইজুল ইসলাম। ৩২৭ বলে ২২টি চার এবং দুটি ছয় হাঁকান তিনি।
মূর্তিকারিগর

যে যায় উইকেটে, সে হয় ‘রাজা’ প্রথম ব্যাটসম্যানকে বাদ দিয়ে বাকিদের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। রোশেন সিলভাও শতকের কাছাকাছি চলে এসেছেন। দিন শেষ হওয়ার সময় ১৭৩ বলে ৮৭ রানে অপরাজিত আছেন। তাকে সঙ্গ দিচ্ছেন ৩৭ রান করা দিনেশ চান্দিমাল।

গোটা দিন দৃষ্টিকটু ফিল্ডিং করে গেছে স্বাগতিকরা। লিটন কুমার দাস উইকেটের পেছনে সৃজনশীলতা দেখাতে ব্যর্থ। তিনটি ‘কঠিন’ সুযোগে (একটি রানআউটসহ) তিনি একটু বেশি তৎপরতা দেখাতে পারলে শ্রীলঙ্কা আরও চাপে পড়তো।

তাইজুল ইসলামকে দিয়ে সবচেয়ে বেশি বল করিয়েছেন অধিনায়ক রিয়াদ। দুইদিনে ৫১ ওভারের বেশি। ১৪৪ রান দিয়ে এক উইকেট পেয়েছেন তিনি। ৩৭ ওভার হাত ঘুরিয়ে উইকেটহীন সাঞ্জামুল। মোস্তাফিজ ২৫ ওভারে ৮৮ রান দিয়ে একজনকে ফেরান। মিরাজ ১৯ ওভারে এক উইকেট নিতে ৯৭ রান খরচ করেন।

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৫০৪/৩
(সিলভা ১৭৩ , মেন্ডিস ১৯৬, রোশেন ৮৭*, চান্দিমাল ৩৭*; মোস্তাফিজ ১/৮৮, সাঞ্জামুল ০/১২৮, মিরাজ ১/৯৭, তাইজুল ১/১৪৪)
বাংলাদেশ প্রথম ইনিংস: ৫১৩
(মুমিনুল ১৭৬, মুশফিক ৯২, মাহমুদউল্লাহ ৮৩* তামিম ৫২, ইমরুল ৪০, সাঞ্জামুল ২৪; লাকমাল ৩/৬৮, হেরাথ ৩/১৫০, সান্দাকান ২/৯২, দিলরুয়ান ১/১১২।)।

Tags: বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট
Previous Post

বইমেলায় ‘ছোট’ ছড়াকারের ‘বড়’ বই

Next Post

অলীনের দুই বইয়ের প্রকাশনায় মুখর বইমেলার শিশুপ্রহর

Next Post

অলীনের দুই বইয়ের প্রকাশনায় মুখর বইমেলার শিশুপ্রহর

কনক চাঁপার সঙ্গে গাইলেন বিপ্লব সাহা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT