চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্র্যাশ ল্যান্ডিংয়ের বিষয়ে যা বললো ইউএস-বাংলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:00 অপরাহ্ন 03, অক্টোবর 2018
in বাংলাদেশ
A A

কক্সবাজারের আকাশে পৌঁঁছানাের পর ল্যান্ডিং করার পূর্ব মুহুর্তে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বােয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটটির নােজ ল্যান্ডিং গিয়ারটি কেন বের হচ্ছিল না তা তদন্তাধীন বলে জানিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স।

বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ইউএস-বাংলা এয়ারলাইন্স আয়ােজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গত ২৬ সেপ্টেম্বর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিএস-১৪১ ফ্লাইটের জরুরী অবতরণ প্রসঙ্গে এই সংবাদ সম্মেলন।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের অভিজ্ঞ প্রকৌশলীরা চুলচেরা বিশ্লেষণ করে ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা করছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এসময় নিরাপত্তার সকল দিক নিশ্চিত করেই ইউএস-বাংলা এয়ারলাইন্স এয়ারক্রাফট পরিচালনা করে আসছে বলেও দাবি করেন এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

ইউএস-বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ বলেন, নির্মাতা প্রতিষ্ঠানের বিধিবদ্ধ নিয়মাবলী এয়ারক্রাফট মেইনটেন্যান্সের ক্ষেত্রে অপারেটরকে কঠোরভাবে প্রতিপালন করতে হয়। কেউ চাইলেই এর ব্যতিক্রম করা সম্ভব নয়। ইউএস-বাংলা এয়ারলাইন্স শুরু থেকেই কঠোরভাবে এইসব নীতিমালা অনুসরণ করে আসছে।

তিনি বলেন, ইউএস-বাংলার এয়ারক্রাফট উড্ডয়নের আগে তিন ধাপে তার টেকনিক্যাল চেকিং হয়। বিদেশী প্রকৌশলীরা প্রতি রাতে এয়ারক্রাফটগুলাে রুটিনমাফিক চেক করেন। উড্ডয়নের আগে ইঞ্জিনিয়ার আবার তা পরীক্ষা করেন। তারা ফ্লাইট উড্ডয়ন উপযােগী সার্টিফিকেট প্রদানের পর সংশ্লিষ্ট বৈমানিক (ক্যাপ্টেন) আবার এয়ারক্রাফটটির সক্ষমতা রি-চেক করেন। চেক, ক্রস চেকিংয়ের পরই একটি ফ্লাইট ডিপার্টচারের অনুমতি পায়।

‘ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতিটি এয়ারক্রাফট নিখুঁতভাবে পরীক্ষা নিরীক্ষা করতে ইউরােপীয়, কানাডিয়ান ও আমেরিকানসহ ১৭জন বিদেশী প্রকৌশলী নিয়ােজিত আছেন। বাংলাদেশের এভিয়েশন সেক্টরে কোনো এয়ারলাইন্সে মেইনটেন্যান্সের ক্ষেত্রে এত অধিক সংখ্যক বিদেশী প্রকৌশলী নেই।’

চলতি বছরের ১২ মার্চের কাঠমান্ডু দুর্ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ইউএস-বাংলা একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান। এই দুর্ঘটনার আগে বা পরে আমরা কখনোই আমাদের দায়িত্বশীলতা সম্পর্কে উদাসীন ছিলাম না।

গত ২৬ সেপ্টেম্বর আনুমানিক দুপুর ১টা ১০ মিনিটের দিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণের সময় ক্র্যাশ ল্যান্ডিংয়ের কবলে পড়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের (বোয়িং ৭৩৭-৮০০ এস ২-এজেএ) ঢাকা থেকে কক্সবাজারগামী ফ্লাইট। সেসময় বিমানটিতে ১৬৪ জন যাত্রী এবং ৭ জন ক্রু ছিলেন। তখন থেকেই সমালোচনার মুখে পড়ে এই এয়ারলাইন্স।

Tags: ইউএস বাংলাইউএস-বাংলা এয়ারলাইন্সলিড নিউজ
Previous Post

‘লেজারপ্রেমী’ নোবেলজয়ী ডনা স্ট্রিকল্যান্ড

Next Post

সিনহার বিরুদ্ধে হুদার মামলা দুদক কার্যালয়ে

Next Post

সিনহার বিরুদ্ধে হুদার মামলা দুদক কার্যালয়ে

চার্জগেইট আইফোনের নতুন সমস্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT