চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রোয়েশিয়া প্রেসিডেন্টের নাচ, পুতিনের অভিনন্দন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:18 অপরাহ্ন 08, জুলাই 2018
in ফুটবল, স্পোর্টস
A A

একজন মাঠে বসে খেলা দেখেছেন। আরেকজন ব্যস্ততার জন্য মাঠে আসতে পারেননি। মাঠে থাকুন আর না থাকুন দলের জন্য প্রাণ কাঁদে দুজনেরই। তারা ক্রোয়েশিয়া প্রেসিডেন্ট কোলিন্ডা গ্র্যাবার-কিটারোভিচ ও রাশিয়ার ভ্লাদিমির পুতিন।

শনিবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল রাশিয়া ও ক্রোয়েশিয়া। ম্যাচের শেষমুহূর্ত পর্যন্ত উত্তেজনা জিইয়ে রেখে ২০ বছর পর বিশ্বকাপের সেমিতে পৌঁছেছে ক্রোয়েশিয়া। ম্যাচে পেনাল্টি শটে রুশদের হারায় ক্রোয়েটরা। এমন উত্তেজনা আর ইতিহাসের ম্যাচে হাজার হাজার সমর্থকের সঙ্গে মাঠে সাক্ষী ছিলেন দেশটির প্রেসিডেন্টও।

মাঠে বসে দলের খেলোয়াড়দের শুধু শক্তিই যোগননি, ম্যাচ শেষে ড্রেসিংরুমে খেলোয়াড়দের সঙ্গে নেচেছেন কোলিন্ডা।

ক্রোয়েশিয়া প্রেসিডেন্ট যখন খেলোয়াড়দের সঙ্গে নেচে-গেয়ে আনন্দ করেছেন, তখন দুর্দান্ত লড়াইয়ের জন্য নিজ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন পুতিন। দলের তারকা স্ট্রাইকার ডেনিস চেরিশভকে আলাদা করে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

প্রথম ম্যাচের পর ব্যস্ততার কারণে আর মাঠে উপস্থিত থাকতে পারেননি পুতিন। তবে তার জায়গায় গ্যালারিতে ছিলেন প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ।

ম্যাচ শেষে চেরিশভ বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী ড্রেসিংরুমে ছিলেন। প্রেসিডেন্ট পুতিনও আমাকে ফোন করেছিলেন। দারুণ ম্যাচের জন্য তিনি আমাদের অভিনন্দন জানিয়েছেন। তাকে বলেছি আমরা হতাশ, তবে আমাদের সামনে তাকাতে হবে।’

অন্যদিকে, দল নকআউটপর্বে ওঠার পর খেলোয়াড়দের উৎসাহ দিতে খেলা দেখার সিদ্ধান্ত নেন ক্রোয়েশিয়া প্রেসিডেন্ট। ডেনমার্কের বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই ব্যক্তিগত বিমানে নিজের বহর নিয়ে রাশিয়ায় পৌঁছান কোলিন্ডা। বিমানে তার পরনে ছিল জাতীয় দলের জার্সি। বিমানে অন্যদের সঙ্গে মজা করতে করতেই রাশিয়ায় পৌঁছান। পরে মাঠেও ক্রোয়েশিয়া জাতীয় দলের জার্সি গায়ে দিয়ে খেলা দেখেন।

আগের ম্যাচের মতো কোয়ার্টার ফাইনালেও জাতীয় দলের জার্সি গায়ে গ্যালারিতে বসে মাঠে মদ্রিচ-রাকিটিচদের শুরু থেকে শেষ পর্যন্ত উৎসাহ দিয়ে যান কোলিন্ডা। এসময় অন্যদের সঙ্গে ছবি ও সেলফি তোলেন তিনি। ম্যাচ শেষে সেমিফাইনালে ওঠায় ড্রেসিংরুমে গিয়ে কোচ ও পুরো দলকে অভিনন্দন জানান এবং সবার সঙ্গে আনন্দের নাচ নাচেন প্রেসিডেন্ট। তার নাচের ছোট ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল।

২০ বছর আগে ১৯৯৮ বিশ্বকাপে ডেভিড সুকরের ক্রোয়েশিয়া বিশ্বের তৃতীয় সেরা দলের খেতাব জিতেছিল। প্রথমবার বিশ্বকাপে অংশ নেয়া ক্রোয়েটদের সেই উত্থান যুদ্ধবিধ্বস্ত দেশটাতে ফুটবলের জোয়ার এনে দিয়েছিল। যার ফসল মদ্রিচ, রাকিটিচ, মানজুকিচরা। তাদের আরও এগিয়ে নিতে উৎসাহ যুগিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট।

Tags: পুতিনবিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
Previous Post

১৯ জুলাই আসছে নোকিয়া এক্স৬ এর গ্লোবাল সংস্করণ

Next Post

‘ভাইজান’-এর কারণেই কি পিছিয়ে গেল দুই ছবির মুক্তি?

Next Post

‘ভাইজান’-এর কারণেই কি পিছিয়ে গেল দুই ছবির মুক্তি?

কোটা

কোটা: নির্ধারিত সময়ে কাজ শেষের আশ্বাস পর্যালোচনা কমিটির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT