চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রোয়েশিয়ার জালে স্পেনের দেড় হালি গোল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:38 পূর্বাহ্ন 12, সেপ্টেম্বর 2018
in ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়াকে রীতিমত গোলবন্যায় ভাসিয়েছে স্পেন। এক এক করে ক্রোয়েটদের জালে ছয়বার বল জড়িয়েছে স্প্যানিশরা। মিডফিল্ডার ইভান রাকিটিচের সেঞ্চুরির ম্যাচে একটি গোলও করতে পারেনি জ্লাতকো দালিচের শিষ্যরা।

নিজেদের ইতিহাসে এটাই ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় হার। এর আগে কখনো চার গোলের চেয়ে বড় ব্যবধানে হারেনি তারা। কখনো পাঁচ গোলের বেশি হজমও করেনি।

লুইস এনরিকের অধীনে রীতিমতো উড়ন্ত সূচনা করল স্পেন। বার্সেলোনার সাবেক কোচের অধীনে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল স্প্যানিশরা। দ্বিতীয় ম্যাচে উড়িয়ে দিয়েছে বিশ্বকাপ রানার্সআপকে।

ঘরের মাঠের ম্যাচটিতে ৬ গোলের প্রথমটি পেতে ২৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় স্বাগতিক স্পেনকে। দলের পক্ষে প্রথম গোলটি করেন সাউল নিগেজ। ইংল্যান্ডকে হারানো ম্যাচেও প্রথম গোলটি আসে তার পা থেকেই।

৯ মিনিট পর জোরাল শটে ব্যবধান দ্বিগুণ করেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার মার্কো আসেনসিও। প্রায় ২৫ গজ দূর থেকে আসেনসিওর শটটি দেখা ছাড়া কিছুই করার ছিল না ক্রোয়েট গোলকিপারের। দেশের জার্সিতে এটিই আসেনসিওর প্রথম গোল।

ম্যাচের ৩৫ মিনিটে তৃতীয় গোলটি পায় স্পেন। এবারে নিজেদের জালেই বল জড়ান ক্রোয়েট গোলকিপার লভরেন কালিনিচ। এতে অবশ্য পুরো কৃতিত্ব আসেনসিওর। তার বাঁকানো শট ক্রসবারে লেগে ফেরত আসার পথে কালিনিচের পিঠে লেগেই জালে জড়িয়ে যায়। ৩ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন।

বিরতি থেকে ফিরে চতুর্থ মিনিটে গোল উৎসব জারি রাখেন রদ্রিগো। ৫৭ মিনিটে পঞ্চম গোলটি করেন স্পেন অধিনায়ক সার্জিও রামোস। আর ম্যাচের ৭০ মিনিটে শেষ গোলটি করে গোল উৎসবের ইতি টানেন ইস্কো।

স্পেনের দিনে সহজ জয় পেয়েছে বেলজিয়ামও। প্রথমবার এসেই বিশ্বকাপে আলো ছড়ানো আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে বেলজিয়ানরা। বিশ্বকাপ সেমিফাইনালিস্টদের হয়ে জোড়া গোল করেছেন রোমেলু লুকাকু। অন্য গোলটি চেলসি ফরোয়ার্ড এডেন হ্যাজার্ডের।

উয়েফা নেশনস কাপের অন্য ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনা ১-০ গোলে অস্ট্রিয়াকে, ফিনল্যান্ড একই ব্যবধানে এস্তোনিয়াকে, হাঙ্গেরি ২-১ গোলে গ্রিসকে হারিয়েছে। এছাড়া মলদোভা-বেলারুশ এবং সানমেরিনো-লুক্সেমবার্গ ম্যাচ দুটি গোলশূন্য ড্র হয়।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে স্পেন। ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার পয়েন্ট শূন্য।

Tags: উয়েফা নেশনস লিগক্রোয়েশিয়ালিড স্পোর্টসস্পেন
Previous Post

পরিস্থিতি মোকাবেলা করে নির্বাচনে অংশগ্রহণের পক্ষে তৃণমূল বিএনপি

Next Post

শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী আজ

Next Post

শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী আজ

বন্ধু কুকের অভাব অনুভব করবেন অ্যান্ডারসন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT