চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রীড়াবিদদের জন্য প্রধানমন্ত্রীর মহাআয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:37 অপরাহ্ন 15, এপ্রিল 2017
in স্পোর্টস
A A

কেউ মাঠে খেলেন। কেউ খেলেন মাঠের বাইরে। কেতাবি ভাষায় একজনকে বলা হয় খেলোয়াড়। আরেকজনকে সংগঠক। ক্রীড়াজগতে এই দুই শ্রেণিরই সমান গুরুত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই গুরুত্বের আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে যাচ্ছেন। রোববার সন্ধ্যা সাতটায় তার সরকারি বাসভবন গণভবনে দেশের ৩৩৯ জন ক্রীড়াবিদকে সংবর্ধনা দেবেন তিনি।

দেশের ইতিহাসে আগে কখনও একসঙ্গে এত ক্রীড়াবিদকে সরকারিভাবে সংবর্ধনা কিংবা পুরস্কৃত করা হয়নি। এদিন এক লাখ করে টাকাও পাবেন প্রত্যেক খেলোয়াড়। সেই সঙ্গে ৩২ জন সংগঠক ও কর্মকর্তা পাবেন শুভেচ্ছা স্মারক। ওই সংবর্ধনা অনুষ্ঠানে সাউথ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণজয়ী তিন ক্রীড়াবিদের হাতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত উপহার ফ্ল্যাটের চাবিও তুলে দেয়া হবে। ফ্ল্যাট পাবেন সাঁতারু মাহফুজা খাতুন শিলা, ভারত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত এবং শুটার শাকিল আহমেদ।

গত বছরের অক্টোবর থেকে চলতি বছর এপ্রিল পর্যন্ত এই ছয় মাসে যেসব আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের ক্রীড়াবিদরা সাফল্য পেয়েছেন তাদের তালিকা অনেকটাই চূড়ান্ত। আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘এখন পর্যন্ত ৩৩৯ জন ক্রীড়াবিদ ও ৩২ জন কর্মকর্তাকে নির্বাচন করা হয়েছে। শেষ মুহূর্তের যাচাই-বাছাই চলছে। সংখ্যাটা আরও বাড়তে পারে। ক্রীড়াবিদরা এক লাখ করে টাকা পাবেন। এছাড়া এসএ গেমসে স্বর্ণজয়ী তিন ক্রীড়াবিদের হাতেও প্রধানমন্ত্রী ফ্ল্যাটের চাবি তুলে দেবেন।’

শ্রীলঙ্কায় তিন ফরম্যাটে দারুণ লড়াই করে আসা বাংলাদেশ ক্রিকেটদলকে অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। প্রতিশ্রুত অর্থ প্রধানমন্ত্রীর মাধ্যমে খেলোয়াড়দের হাতে তুলে দেবে বিসিবি। ওই সিরিজের টেস্ট ও ওয়ানডে দল পাবে এক কোটি করে টাকা।

গত ছয় মাসে আন্তর্জাতিক আসরে বিভিন্ন ইভেন্টে খেলেছে বাংলাদেশের ১৬-১৭টি দল। সব খেলোয়াড়ই আমন্ত্রিত হয়েছেন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে। মূল অনুষ্ঠান সন্ধ্যা সাতটায় শুরু হলেও বিকাল চারটা থেকেই অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে পারবেন অতিথিরা।

Previous Post

বংশগত রোগের প্রাদুর্ভাব নিয়ে জাতীয় সম্মেলন

Next Post

ভর্তা খেয়ে মুগ্ধ বিচারকেরা

Next Post

ভর্তা খেয়ে মুগ্ধ বিচারকেরা

মার্বেল চ্যাম্পিয়নশিপে জয়ী জনসন জেটস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT