চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪০ বছরে ‘ক্রীড়াজগত’: কাগজের লেখা ছড়াবে অনলাইনে

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
7:14 অপরাহ্ন 20, জুলাই 2017
in স্পোর্টস
A A

হাতে হাতে মোবাইল। চোখের পলকে নাগালে সারা বিশ্বের খবর। দেশের প্রথম ক্রীড়াবিষয়ক ম্যাগাজিন ক্রীড়াজগতও সময়ের দাবি মিটিয়ে নিজেদের এভাবে উপস্থাপন করার পরিকল্পনা করছে। ম্যাগাজিনটির ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে এ কথা জানানো হয়েছে।

সরকারের পৃষ্ঠপোষকতায় ১৯৭৭ সালের ২০ জুলাই প্রথম সংখ্যা বের হয় ক্রীড়াজগতের। দেশের ক্রীড়াক্ষেত্রের অনেক উত্থান-পতনের সাক্ষী এই ম্যাগাজিনটি।

জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আসাদুল ইসলাম বলেন, ‘ম্যাগাজিনটির অনলাইন ভার্সন থাকলে আরও বেশি মানুষ পড়ার সুযোগ পাবে। এটি এখন সময়ের দাবি।’

ক্রীড়াজগতের জন্মলগ্ন থেকে লিখে যাচ্ছেন ইকরামউজ্জামান। সময়ের চাহিদা মেটাতে ই-ম্যাগাজিন করার পক্ষে এই ক্রীড়া বিশ্লেষকও, ‘সামনে অনলাইন সবচেয়ে বেশি কার্যকরী হবে। কারণ আপনি যুগকে অস্বীকার করতে পারবেন না। এখন কিন্তু পুরো দুনিয়াতে প্রিন্ট মিডিয়া একটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। অনলাইন করলে এ চ্যালেঞ্জ মোকাবেলা করা যাবে।’

ক্রীড়া প্রতিমন্ত্রী ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান শ্রী বীরেন শিকদার কথা দিয়েছেন, ‘এ ব্যাপারে যা যা দরকার করা হবে।

এক সময় নিউজপ্রিন্ট কাগজে বের হতো ক্রীড়াজগত। এখন বের হচ্ছে হোয়াইটপ্রিন্টে। আগামীতে রঙিন করে ম্যাগাজিনটি বের করার আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী।

অনলাইনের বিকাশে কাগজে বের হওয়া সংখ্যা চ্যালেঞ্জিং বলে মানছেন ম্যাগাজিনটির সম্পাদক মাহমুদ হোসেন খান দুলাল।

৪০ বছর পূর্তির বিশেষ সংখ্যায় লিখেছেন এমন ক্রীড়ালেখক, বিশ্লেষক, ক্রীড়া সম্পাদক, সম্পাদকরাও উপস্থিত ছিলেন। জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত নারী ক্রীড়াবিদ ও সংগঠকরাও ছিলেন অনুষ্ঠানে। ম্যাগাজিনে শুরু থেকে এখনও লিখে যাচ্ছেন এমন তিন বিশিষ্ট লেখকে সম্মাননা দেওয়া হয়। তারা হলেন মো. কামরুজ্জামান, ইকরামউজ্জামান ও সানাউল হক খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সংগঠক ও আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশীদ, আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজিবউদ্দিন আহমেদ চপল ও ক্রীড়া পরিষদের সাবেক সচিব এএসএম আলী কবির।

Tags: পাক্ষিক ক্রীড়াজগত
Previous Post

‘আইকন’ তকমা বিভোর করে না সাব্বিরকে

Next Post

ঢাকায় বিমসটেক চলচ্চিত্র উৎসব

Next Post
বিমসটেক চলচ্চিত্র উৎ​সব উপলক্ষে সংবাদ সম্মেলন

ঢাকায় বিমসটেক চলচ্চিত্র উৎসব

জেনিফার লরেন্স

শো দেখতে গিয়ে বমি হলো জেনিফার লরেন্সের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT