চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিসমাস-ঈদের ৯ মাস পর জন্মহার বেশি: গবেষণা ফল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:52 অপরাহ্ন 23, ডিসেম্বর 2017
in লাইফস্টাইল, স্বাস্থ্য
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বড় উৎসবের ঠিক ৯ মাস পরে প্রচুর নবজাতকের জন্ম হয়। আর তার কারণ হলো ক্রিসমাস এবং ঈদের মতো বড় ছুটিতে মানুষের যৌন আকাঙ্খা বাড়ে। গবেষণা এমনটাই জানিয়েছে।

সাইন্টিফিক রিপোর্ট জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, খ্রিস্টান প্রধান দেশগুলোতে জন্মের হার সবচাইতে বেশি হলো সেপ্টেম্বর মাসে। অর্থাৎ ক্রিসমাসের ঠিক নয় মাস পরে জন্মের হার অন্য যে কোন সময়ের চেয়ে অনেক বেশি। দেখা গেছে মুসলিমদের ক্ষেত্রেও বিষয়টা একইরকম। বিশেষ করে ঈদ উল ফিতরের নয় মাস পর অন্য সময়ের তুলনায় অনেক বেশি নবজাতকের জন্ম হয়।

গবেষণায় দেখা গেছে যে পুরো বিশ্বের ক্ষেত্রেই বিষয়টি একইরকম। আবহাওয়া এই ক্ষেত্রে ভূমিকা রাখছে না, শুধু উৎসবই রাখছে। কারণ, দক্ষিণ গোলার্ধে অবস্থিত খ্রিষ্টান প্রধান দেশগুলোতে ক্রিসমাস অনুষ্ঠিত হয় সামারে।

গবেষণার সহ গবেষক ইনডিয়ানা ইউনিভার্সিটির স্কুল অব ইনফরমাটিক্স, কম্পিউটিং এবং ইঞ্জিনিয়ারিং এর প্রফেসর লুইস রোচা বলেন: উত্তর এবং দক্ষিণ গোলার্ধের জন্ম হার এবং অনলাইন ইন্টারেস্ট এর সেক্স ট্রেন্ড এ আমরা কোনো পার্থক্য পাইনি।

তিনি বলেন, গবেষণায় দেখা গেছে, ‘জন্মহার এবং অনলাইন সার্চের মুড নির্ভর করছে কালচারের উপরে।’

উৎসবের সময় মানুষের অনুভূতি নিয়ে গবেষণার জন্য গবেষকরা নতুন একটি পদ্ধতি অবলম্বন করেছেন। অনুভূতির সঙ্গে সেক্স সম্পর্কিত গুগল সার্চের বিষয়টিও লক্ষ্য রাখা হয়েছে। উৎসবের আগের, উৎসবের সময় এবং পরের এক সপ্তাহের তথ্য সংগ্রহ করা হয়েছে গবেষণার জন্য। দেখা গেছে, এই সময়ে মানুষের যৌন আকাঙ্খা অন্য সময়ের তুলনায় বৃদ্ধি পায়। অনলাইনে ‘সেক্স’ বিষয়ক সার্চের পরিমাণও অনেক বেড়ে যায়। সেই সঙ্গে মানুষ অনেক বেশি সুখী থাকে এই সময়টাতে।

থ্যাংকস গিভিং এবং ইস্টারের মতো উৎসবগুলোতেও এই প্রবণতা বাড়ে। তবে তা ক্রিসমাস এবং ঈদ-এর মতো এত বেশি প্রভাব ফেলে না। ইন্ডিপেনডেন্ট

Tags: ঈদক্রিসমাসজন্মহার
Previous Post

আধুনিক প্রযুক্তির ব্যবহারে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: অর্থমন্ত্রী

Next Post

বেসরকারি খাতে ঋণ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে, অর্থ পাচারের শঙ্কা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বেসরকারি খাতে ঋণ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে, অর্থ পাচারের শঙ্কা

শিক্ষকদের বিক্ষোভের সময় জনসমাগম ও প্রতিবাদকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্ষিক ফল ও বই উৎসব বয়কটের হুমকি শিক্ষকদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT