চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটে ঢাকার ‘পোলা’দের দাপট নেই

অমৃত মলঙ্গী by অমৃত মলঙ্গী
8:12 অপরাহ্ন 20, জুলাই 2017
in স্পোর্টস
A A

ছোট শহর, এমনকি মফস্বলের তুলনায়ও বাংলাদেশের ক্রিকেটে ঢাকার ছেলেদের দাপট কম। গত দুই বছরে টেস্টে ১৩ জনের অভিষেক হয়েছে। তার মধ্যে ঢাকা থেকে মাত্র একজন, তাসকিন আহমেদ!

মাশরাফি, সাকিব, মোস্তাফিজ, রুবেল, সৌম্য, ইমরুল, এনামুল- দেশের ক্রিকেটে সময়ের শীর্ষ এই নামগুলো ‘খুলনাইয়া’। সাবেকদের ক্ষেত্রেও তালিকাটা লম্বা। কিন্তু ঢাকার ছেলে বলতে ওই তাসকিন, আরাফাত সানি আর শাহরিয়ার নাফিস। শাহরিয়ার নাফিস দীর্ঘদিন দলের বাইরে।

কিন্তু একটা সময় ছিল যখন ঢাকার বেশ কয়েকজন ক্রিকেটার জাতীয় দলে খেলেছেন। তাদের মধ্যে রয়েছেন রকিবুল হাসান, জালাল আহমেদ চৌধুরী, জাহাঙ্গীর শাহ বাদশাহ, ইউসুফ রহমান। তাদের পরবর্তী প্রজন্মের মধ্যে রয়েছেন মেহরাব হোসেন, জাভেদ ওমর, মোহাম্মদ আশরাফুল।

শুধু জাতীয় দলের ক্ষেত্রে ঢাকার ছেলেদের এখন করুণ দশা নয়। ঘরোয়া ক্রিকেটেও একই অবস্থা। দেশের শীর্ষস্থানীয় লিগে রাজধানীর তুলনায় মফস্বলের ক্রিকেটাররাই বেশি খেলছেন। অথচ ১০ বছর আগেও চিত্রটা ছিল সম্পূর্ণ বিপরীত।

বাংলাদেশ দিনকে দিন ক্রিকেটে ভালো করায় অন্যান্য বিভাগীয় শহরগুলোয় ক্রিকেট একাডেমির কদর বাড়ছে। গ্রাম থেকেও ছেলেরা শহরে আসছে ড্রাইভ-স্কয়ারকাট শিখতে। অন্যদিকে হাতের কাছে উন্নত সুযোগ-সুবিধা পেয়েও প্রতিযোগিতায় ছিটকে যাচ্ছে রাজধানীর ছেলেরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মফস্বল এবং ছোট শহরগুলোতে গুরুত্ব দেওয়ায় সেখান থেকে মোস্তাফিজদের মতো ছেলেরা উঠে আসতে পারছেন। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির সঙ্গে ক্রিকেটার খোঁজার কাজে সাহায্য করে বেশ কয়েকটি ইউনিট।

গত দশ বছরে ডেভেলপমেন্ট প্রোগ্রাম দেশের প্রত্যেক জেলায় পৌঁছে গেছে। বয়স নির্বাচন আর ডাক্তারি পরীক্ষার পর বাছাইকৃতদের নিয়ে ম্যাটের উইকেটে আন্তঃজেলা টুর্নামেন্টে খেলানো হয়। সেখান থেকে যারা নজরকাড়েন ধাপে ধাপে বয়স ভিত্তিক দলে চলে আসেন।

এ প্রক্রিয়া শেষ করা গ্রামের ছেলে কিংবা মেয়েদের জন্য অতটা সহজ নয়, যতটা সহজ ঢাকাবাসীর জন্য।

ঢাকার ক্রিকেটের এই বেহালদশার কারণ খুঁজতে যেয়ে আশরাফুল-নাফিসের মেন্টর বলে পরিচিত কোচ ওয়াহিদুল গনি সামনে আনছেন কমিটমেন্টকে, ‘আমার মনে হয় ঢাকার ক্রিকেটারদের কমিটমেন্টের অভাব বেশি। ব্যাট/বল হাতে গ্রাম থেকে আসা একটি ছেলের চোখে যে আগুন থাকে, তা শহরের খুব কম ছেলের চোখে পাওয়া যায়।’

‘তবে অন্যদিকটাও আমাদের দেখতে হবে। ঢাকায় খেলাধুলা করার মতো মাঠের অভাব আছে। যেগুলো পাওয়া যায় সেখানে ভিড় বেশি। একাডেমি চালাতে গেলে অনেক খরচ পড়ে যায়। আর সব একাডেমিতে ভালো মানের কোচও নেই।’ বলেন ওয়াহিদুল গনি।

Tags: বাংলাদেশের ক্রিকেট
Previous Post

যারা ওই কাজটি করেছে তারা দুষ্টু লোক

Next Post

জুভেন্টাস ছেড়ে এসি মিলানে বোনুচ্চি

Next Post
লিওনার্দো বোনুচ্চি

জুভেন্টাস ছেড়ে এসি মিলানে বোনুচ্চি

home loan Bangladesh

অন্যসব ঋণের চেয়ে গৃহঋণে খেলাপি কম, গ্রামের গ্রাহক বঞ্চিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT